শুক্রবার, অক্টোবর ২৩, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি::
১৫ নভেম্বর ২০ ২৫
৬:৩০ অপরাহ্ণ

জকিগঞ্জে জনদুর্ভোগ লাঘবে দৃষ্টান্ত স্থাপন এলাকাবাসীর
শেওলা–জকিগঞ্জ সড়ক সংস্কার কাজের উদ্বোধন

দীর্ঘদিনের অবহেলা আর চরম ভোগান্তি পেরিয়ে অবশেষে শুরু হয়েছে শেওলা–জকিগঞ্জ সড়কের সংস্কার কাজ।

কোনো প্রকার সরকারি কিংবা রাজনৈতিক সহযোগিতা ছাড়াই স্থানীয় ও প্রবাসী দানশীল ব্যক্তিদের অর্থায়নে বহুল প্রত্যাশিত এ সড়ক সংস্কারের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয় শনিবার (১৫ নভেম্বর) সকাল ১১টায় বীরশ্রী ইউনিয়নের মাছুম বাজার এলাকায়।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা জানান, জকিগঞ্জের এই গুরুত্বপূর্ণ সড়কটি বছরের পর বছর অবহেলায় পড়ে থাকার কারণে চলাচলের অনুপযোগী হয়ে ওঠে। রাস্তার বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হওয়ায় জনসাধারণ, শিক্ষার্থী, কর্মজীবী মানুষ ও রোগী পরিবহনে সীমাহীন দুর্ভোগ পোহাতে হতো।

বিশেষ করে বর্ষা মৌসুমে এ দুর্ভোগ পৌঁছায় চরমে। স্থানীয় সচেতন মহল, প্রবাসী ও দানশীল ব্যক্তিদের উদ্যোগে গঠিত ‘শেওলা–জকিগঞ্জ রাস্তা সংস্কার বাস্তবায়ন পরিষদ’ এ কার্যক্রমের নেতৃত্ব দিচ্ছে। পরিষদ সূত্রে জানা যায়—প্রথম ধাপে খোয়া-বালু দিয়ে জরুরি সংস্কার করা হবে এবং পরবর্তী ধাপে টেকসই উন্নয়নের লক্ষ্যে বৃহত্তর সংস্কারের উদ্যোগ নেওয়া হবে।

মজমুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধান উদ্যোক্তা ও সমন্বয়ক জাহেদ আহমদ ফারহানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন—সমন্বয়ক জয়নাল আবদীন, মো. আল মামুন কয়সর, দুবাই প্রবাসী মস্তফা কামাল, বদরুল ইসলাম, শাহাবুল ইসলাম, আব্দুল জলিল মেম্বার, নিজাম ওয়াজেদ, মাওলানা সেবুল আহমদ, রুহুল আমীন, হাফিজ মুস্তাক আহমদ, আবু সায়িদ মো. আশিক, আমজাদ হোসেন, আলী হোসেন, দেলওয়ার হোসেন পাশা, মাওলানা আব্দুল গণি, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম রোকন চৌধুরী জাবেদসহ পরিষদের সদস্য হারুনুর রশীদ, মাওলানা ছালেহ আহমদ, মাওলানা ছাইদুল ইসলাম ও ইফতেখার আহমদ রাশেদ প্রমুখ।

বক্তারা বলেন, “শেওলা–জকিগঞ্জ সড়ক সংস্কার জকিগঞ্জবাসীর বহুদিনের দাবি। জনগণের সহযোগিতা আর দেশ–বিদেশের প্রবাসীদের আন্তরিক অবদানেই আজ এ কাজ শুরু হলো। এটি জনকল্যাণে এক অনন্য উদ্যোগ হয়ে থাকবে।” সংস্কার কার্যক্রম শুরু হওয়ায় স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে।

তারা দ্রুত কাজ সম্পন্ন করে সড়কটি পুনরায় নির্বিঘ্ন চলাচলের উপযোগী করার দাবি জানান। উদ্বোধনী অনুষ্ঠানে জকিগঞ্জ–বীরশ্রী এলাকার অসংখ্য সামাজিক সংগঠন সংহতি প্রকাশ করে অংশগ্রহণ করে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ