৮:১৩ অপরাহ্ণ
সভাপতি লিটন, সম্পাদক ফখরুল, কোষাধ্যক্ষ আহাদ
সিলেট ট্যুরিজম ক্লাবের দ্বি-বার্ষিক সাধারন সভা
সিলেট ট্যুরিজম ক্লাবের দ্বি-বার্ষিক সাধারন সভা ও নির্বাচন সম্পন্ন হয়েছে। রোববার সকালে ক্লাব কার্যালয়ে অনুষ্টিত সভায় ১ম অধিবেশনে ক্লাব সভাপতি হুমায়ুন কবির লিটনের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক ফখরুল ইসলাম মিয়ার পরিচালনায় শুরুতে ক্লাবের আয়-ব্যয়ের হিসাব পেশ করেন ক্লাব সম্পাদক। সদস্যদের আলোচনা পর্যালোচনার পর সেই প্রতিবেদন সর্বসম্মতিতে পাশ হয় ।
২য় অধিবেশনে ২০২১-২৩ সালে কমিটির নির্বাচন পরিচালনার জন্য গঠিত আহবায়ক আফতাব চৌধুরীর সভাপতিত্বে শুরু হয়। নির্বাচন পরিচালনায় সহযোগিতা করেন ট্যুরিস্ট পুলিশ সিলেট জোনের পুলিশ পরিদর্শক আখতার হোসেন এবং সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ লাইব্রেরী সম্পাদক কবি ইসমত হানিফা চৌধুরী ।
নির্বচন পরিচালনা কমিটি ক্লাবের সকল সদস্যদের সর্বসম্মতিতে ২০২১-২৩ সালের জন্য ২১ সদস্যের কমিটি ঘোষনা করেন ।
এতে সভাপতি নির্বাচিত হয়েছেন হুমায়ুন কবির লিটন ,সিনিয়র সহ সভাপতি কবি ইসমত হানিফা চৌধুরী ,সহসভাপতি দেলওয়ার হোসেন রানা,ফয়জুল হাসান.রোটারিয়ার আব্দুল হান্নান জুয়েল,লায়ন্স রুহুল আমিন চৌধুরী । সাধারন সম্পাদক ফখরুল আসলাম মিয়া,যুগ্ন সম্পাদক তুহিন আহমদ চৌধুরী,সহ সাধারন সম্পাদক রোটারিয়ার মনিরুল ইসলাম ।সাংগঠনিক সম্পাদক জালাল উদ্দিন আহমদ,মারুফ আহমদ টিপু,নুর আলম ।
অর্থ সম্পাদক সাংবাদিক আব্দুল আহাদ,সহ অর্থ সম্পাদক মঈন উদ্দিন।ক্রীড়া সম্পাদক আব্দুল বারি সুজন,ধর্ম বিষয় সম্পাদক বদরুল ইসলাম চৌধুরী,অফিস সম্পাদক সৈয়দ মাহমুদুল হাসান,প্রচারও প্রকাশনা সম্পাদক সুহেল রানা,আপ্যায়ন সম্পাদক নুরুল ইসলাম চৌধুরী বাবুল,ভ্রমন সম্পাদক ছালিকুর রহমান, কার্যকরি সদস্য মাছুম আহমদ জায়গিরদার ।