৭:২৪ অপরাহ্ণ
তিতাসে ড.খন্দকার মোশাররফ হোসেনে'র রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মাহফিল
কুমিল্লার তিতাসে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী,বীর মুক্তিযোদ্ধা ড.খন্দকার মোশাররফ হোসেন এর রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তিতাস উপজেলা যুবদলের আয়োজনে সোমবার সকাল ১০ টায় গাজীপুরস্থ তিতাস বভনে এই মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মিলাদ ও দোয়া মাহফিল পূর্ব সংক্ষিপ্ত আলোচনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক আক্তারুজ্জামান সরকার।
তিতাস উপজেলা যুব দলের সিনিয়র যুগ্ম- আহবায়ক আবুল খায়ের ভূইয়া টিপু'র সভাপতিত্বে অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে বিশেষ অতিথি হিসেবে অংশ গ্রহণ করেন তিতাস উপজেলা বিএনপির সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়া, যুগ্ম আহবায়ক ও গৌরীপুর মুন্সি ফজলু রহমান ডিগ্রি কলেজের সাবেক ভিপি আক্তারুজ্জামান চেয়ারম্যান, সাবেক ছাত্রনেতা মাহবুব আলম সরকার, মোয়াজ্জেম হোসেন মুন্সি, মোসামৎ রুবি ইসলাম,সদস্য মো.মকবুল হোসেন সরকার, তিতাস উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো.ফারুক হোসেন ভূইয়া, কড়িকান্দি সদর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.মোহর মুন্সি, সাতানী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবদুল করিম সওদাগর প্রমুখ।
এছাড়া আরও উপস্থিত ছিলেন তিতাস উপজেলা যুব দলের যুগ্ম- আহবায়ক মো.নজরুল ইসলাম সরকার, আবুল খায়ের, মো.শামীম আহমেদ, সাইমুল আখন্দ, ফোরমুজ খন্দকার, উপজেলা জাসাসের সদস্য সচিব মো.দেলোয়ার হোসেন, উপজেলা যুব দলের সদস্য মো.নুরে আলম ভূইয়া,সাতানী ইউনিয়ন যুব দলের আহবায়ক আলমগীর হোসেন আলম,কড়িকান্দি ইউনিয়ন যুব দলের সিনিয়র যুগ্ম-আহবায়ক মো.বাদশা মোল্লা,যুগ্ম- আহবায়ক মো.তোফাজ্জল হোসেন শাকিলসহ বিভিন্ন ইউনিয়ন যুব দলের নেতৃবৃন্দ।