বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
রাহাত হাসান মিশকাত, শাবিপ্রবি
২৩ ফেব্রুয়ারী ২০ ২২
১১:১৪ অপরাহ্ণ

ভাষার প্রতি সম্মানে শাবিতে বিভিন্ন ভাষার চলচ্চিত্র প্রদর্শনী শুরু শনিবার
ভাষার প্রতি সম্মান রেখে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবির) চলচ্চিত্র বিষয়ক সংগঠন চোখ ফিল্ম সোসাইটি আয়োজন করবে চলচ্চিত্র প্রদর্শনীর।

আগামী শনিবার (২৬ ফেব্রুয়ারি) শাবির কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হবে এবং এই চলচ্চিত্র প্রদর্শনী ৩ দিন ব্যাপী চলবে। প্রতিদিন ২টি চলচ্চিত্র প্রদর্শনী হবে বিকাল ৩টা এবং সন্ধ্যা ৬টায়।

বুধবার (২৩ ফেব্রুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে চোখ ফিল্ম সোসাইটির সাধারণ সম্পাদক আকরাম হোসাইন বলেন, প্রগতিশীল চেতনা, আন্তর্জাতিকতাবাদ, গভীর শিল্পবোধ, সমাজ-নির্মাণ-বিনির্মাণমুখি চলচ্চিত্র চর্চা বা বিপ্লবে ব্রতী হয়ে ১৯৯৬ সালের ২৯ আগস্ট, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আত্মপ্রকাশ করেছিল চোখ ফিল্ম সোসাইটি। মা এবং মাতৃভাষা এ দুইয়ের সাথে প্রত্যেক মানুষের সম্পর্ক নিবিড়। মানুষ তার মায়ের ভাষাতেই প্রথম কথা বলতে শিখে, পৃথিবীতে প্রায় ৭ হাজারের উপরে ছিল এই ভাষার সংখ্যা কিন্তু যা এখন কমে এসেছে সাড়ে ৩ হাজারে। কাজেই পৃথিবীর সকল ভাষার প্রতি সম্মান ও শ্রদ্ধা জানিয়ে চোখ ফিল্ম সোসাইটি আয়োজন করতে যাচ্ছি, বহুভাষিক চলচ্চিত্র উৎসব-২০২২। আমাদের এই অনুষ্ঠানে থাকবে বাংলা সহ মোট ছয়টি ভাষার সিনেমা যা আগামী ২৬শে ফেব্রুয়ারি থেকে ২৮শে ফেব্রুয়ারি ৩ দিন ব্যাপী চলবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ