বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
রাহাত হাসান মিশকাত, শাবিপ্রবি
৬ মার্চ ২০ ২২
৬:২৬ অপরাহ্ণ

শাবিতে চ্যারিটি ফুটবলের রেজিস্ট্রেশন শুরু

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) ক্রীড়া বিষয়ক সংগঠন স্পোর্টস সাস্ট আয়োজন করতে যাচ্ছে চ্যারিটি ফুটবল 'ড্রিবল ফর রূপক'। যার রেজিস্ট্রেশন শুরু হয়েছে ৬মার্চ, চলবে ১২মার্চ পর্যন্ত।

দুটি কিডনী নষ্ট হয়ে যাওয়া শাবিপ্রবির  শিক্ষার্থী মজিবুর রহমান রূপক বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ছিলেন। যার চিকিৎসা খরচের জন্য প্রয়োজন প্রায় ৫০ লক্ষ টাকা। বর্তমানে তিনি উর্মিটুলা হাসপাতালে চিকিৎসাধীন আছে।

এদিকে, 'ড্রিবল ফর রূপক' এর কনভেনর সৈকত বলেন, বেশ কিছুদিন যাবৎ রূপক ক্রোনিক কিডনি ডিজিজে ভোগছেন। রোগটি এখন একেবারে শেষের ধাপে অবস্থান করছে। খুব দ্রুত কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা এবং দেশের বাহিরে চিকিৎসা বাবদ প্রয়োজন ৫০ লক্ষ টাকা যা তার পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। চিকিৎসার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে অর্থের প্রয়োজন। তাই 'স্পোর্টস সাস্ট' আয়োজন করতে যাচ্ছে 'চ্যারিটি ফর রূপক' নামে ফুটবল টুর্নামেন্টের। যেখানে অংশগ্রহণ করতে পারবে বিশ্ববিদ্যালয়ের যে কোন টিম। এই টুর্নামেন্ট থেকে যে অর্থ আসবে, সম্পূর্ণ টাকা রূপকের চিকিৎসার ফান্ড দেয়া হবে'

উল্লেখ্য, রূপকের চিকিৎসার অর্থ সংগ্রহে শাবিতে লোকপ্রশাসন বিভাগের বইমেলা, কিন'র চ্যারিটি ফেস্ট সহ নানা কর্মসূচির আয়োজন করে শিক্ষার্থীরা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ