শুক্রবার, অক্টোবর ২৩, ২০ ২৬
জুবায়ের আহমদ, জকিগঞ্জ::
২ নভেম্বর ২০ ২৫
৫:৩৩ অপরাহ্ণ

জকিগঞ্জ সীমান্তে বিএসএফের অনুপ্রবেশ, কৃষিকাজে বা'ধা: জনতার প্রতি'রো'ধে পিছু হটল বাহিনী

সিলেটের জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়নের রসুলপুর সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশের সীমানা ল'ঙ্ঘন ও কৃষকদের কাজে বা'ধা দেওয়ার ঘটনায় চ'রম উ'ত্তে'জনা সৃষ্টি হয়েছে। তবে স্থানীয় জনতার ঐক্যবদ্ধ প্রতিরোধের মুখে শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয় বিএসএফ সদস্যরা। স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (২ নভেম্বর) দুপুরে রসুলপুর গ্রামসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

এ সময় কয়েকজন কৃষক তাদের সবজিক্ষেতে কাজ করছিলেন। হঠাৎ করেই ভারতীয় বিএসএফ সদস্যরা সীমানা অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে কৃষকদের কাজে বাধা দেন। শুধু তাই নয়, তারা কৃষিজমিতে থাকা বাঁশ-কোঠা ও স্থাপনা ভাঙচুর করে বলে অভিযোগ পাওয়া গেছে। বিএসএফের এমন আচরণের খবর গ্রামে ছড়িয়ে পড়লে স্থানীয় শতাধিক মানুষ দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

তারা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে অনুপ্রবেশকারী বাহিনীর সামনে সাহসী অবস্থান নেন। জনতার দৃঢ় মনোবল ও প্রতিবাদের মুখে বিএসএফ সদস্যরা শেষ পর্যন্ত নিজ সীমান্তে ফিরে যেতে বাধ্য হয়। ঘটনার পর স্থানীয়রা ক্ষোভ প্রকাশ করে বলেন, “এ ভূমি আমাদের দেশের, কেউ অন্যায়ভাবে আমাদের জমিতে প্রবেশ করতে পারবে না।” তারা বিএসএফের বিরুদ্ধে কূটনৈতিক ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত কৃষকদের ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান।

এদিকে, জকিগঞ্জ ব্যাটালিয়নের (১৯ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, “বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশের ঘটনায় বিজিবি তাৎক্ষণিকভাবে প্রতিবাদ জানিয়েছে। ভবিষ্যতে যেন এমন ঘটনা পুনরায় না ঘটে, সে বিষয়ে বিএসএফকে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।” তিনি আরও জানান, বর্তমানে বিষয়টি নিয়ে পতাকা বৈঠক চলছে। পাশাপাশি সীমান্তে চোরাচালান ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। স্থানীয়দের মতে, এ ঘটনা আবারও প্রমাণ করেছে— দেশের সীমান্ত ও জনগণের অধিকার রক্ষায় সাধারণ মানুষের ঐক্য ও সাহসিকতার বিকল্প নেই।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ