বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৯ নভেম্বর ২০ ২৩
৭:৫৫ অপরাহ্ণ

ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি'র সেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা

ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি'র ২য় বর্ষে পদার্পণ উপলক্ষে সেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ ই নভেম্বর রোজ শনিবার বেলা ১১টায় সিলেট নগরীর জিন্দাবাজারস্থ কাজী নজরুল ইসলাম একাডেমিতে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ইউনাইটেড ব্লাড ডোনেশন সোসাইটি এর প্রতিষ্ঠাতা মো ছালিম আহমদ খান'র সভাপতিত্বে ও আরিফুর রহমান আরিফ এর সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন সাকিব আল মাহমুদ রিফাত।

এতে অতিথি হিসেবে উপস্হিত ছিলেন- সাবেক কাউন্সিলর লেখিকা ও সমাজসেবক নাজনীন আক্তার কণা, আজকের সিলেট ডটকম এর সহকারী সম্পাদক ও রক্তদাতা মিজান মোহাম্মদ, লেখক ও নাট্যকর্মী প্রশান্ত লিটন, স্যাটেলাইট চ্যালেন একাত্তর টিভির সিলেট প্রতিনিধি হোসাইন আহমদ সুজাদ, সমাজসেবক শফি আহমেদ পিপিএম, মাওলানা মুফতি জামিল আহমদ খান (মুহাদ্দিস: কাজীরবাজার মাদ্রাসা ), সমাজসেবক আবিদ হোসেন খান প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিভিন্ন সামাজিক সংগঠনকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং রক্তদানে উদ্বুদ্ধ করতে সদস্য রক্তদাতাদের ও সম্মাননা করা হয়। এছাড়াও উপস্থিত ছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগঠনের স্বেচ্ছাসেবীরা। প্রথমে কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। সেচ্ছাসেবী মিলনমেলা ও আলোচনা সভা অনুষ্ঠানে তেলাওয়াত করেন তায়্যিব হাসান রুতবা।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ