বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০ ২৬
বিজ্ঞপ্তি
২৮ জানুয়ারী ২০ ২১
১:২০ পূর্বাহ্ণ

সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি কম্বল বিতরণ

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন শীতার্ত অসহায় মানুষ আমাদের সমাজের অংশ তাদের কল্যাণে যার যার অবস্থান থেকে সাধ্য অনুযায়ী এগিয়ে আসতে হবে তিনি বলেন প্রেস মালিক কল্যাণ সমিতির তাদের ব্যবসার পাশাপাশি এই শীতার্ত মানুষের পাশে এসে দাড়িয়েছেন এ জন্য তিনি তাদের ধন্যবাদ জানান।

গতকাল রাতে সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতি কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। সিলেট প্রেস মালিক কল্যাণ সমিতির উদ্যোগে নগরীর বিভিন্ন স্থানে কম্বল বিতরণ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি প্রদীপ রঞ্জন দাস , সাধারণ সম্পাদক আমিনুল হক বেলাল, সহ সাধারণ সম্পাদক কামাল আহমদ, সাংগঠনিক সম্পাদক রেজাউল হক রেজু, সহ অর্থ সম্পাদক আবু তালেব, প্রচার সম্পাদক সহিদুল ইসলাম, সদস্য তারেক আহমদ, মিসবাহ আহমদ, মাওলানা শাহিনুর রশিদ শাহিন, নেছার আহমদ জামাল, শহীদুল ইসলাম, নীহার রঞ্জন দাশ, মোঃ আব্দুল হামিদ, ওমর ফারুক প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ