বুধবার, অক্টোবর ২৮, ২০ ২৬
ডেস্ক নিউজ::
২২ জানুয়ারী ২০ ২২
৫:০ ২ অপরাহ্ণ

পরীক্ষা স্থগিত, প্রতিবাদে শিক্ষার্থীদের নীলক্ষেত অবরোধ
বিনা নোটিশে পরীক্ষা স্থগিতের প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাত সরকারি কলেজের ডিগ্রি পর্বের শিক্ষার্থীরা। আজ শনিবার সকালে রাজধানীর নীলক্ষেত মোড়ে রাস্তা অবরোধ করে এই বিক্ষোভ দেখান তারা।  

প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো নোটিশ ছাড়াই চলমান ডিগ্রি পরীক্ষা হঠাৎ করেই স্থগিত করা হয়েছে। কেন্দ্রে পরীক্ষা দিতে এসে তারা জানতে পারছেন যে পরীক্ষা হবে না।

এভাবে হয়রানির করার প্রতিবাদ জানান তারা। অথচ আজই তাদের শেষ পরীক্ষা ছিল।

আন্দোলনরত শিক্ষার্থী মহসিন হক বলেন, ‘দীর্ঘদিন ধরে ডিগ্রি শেষ করতে পারছি না। সেই ২০১৮ সালে দ্বিতীয় বর্ষের পরীক্ষা দেওয়ার কথা ছিল। কভিড বাস্তবতায় হয়নি। দীর্ঘ সময় পরে গত ২১ নভেম্বর পরীক্ষা শুরু হয়ে আজ শেষ হওয়ার কথা থাকলেও তা স্থগিত করা হয়েছে। কোনো নোটিশ ছাড়াই এভাবে পরীক্ষা স্থগিত করার প্রতিবাদ জানাই। এভাবে আমাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলার কোনো মানে হয় না। ’

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ