১১:০ ০ অপরাহ্ণ
সিলেট শহরের সব দেয়ালগুলো যেন গ্রাফিতির ‘গ্যালারি’
সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরকার বদলের সাথে সাথে বদলে যাচ্ছে দেশের বিভিন্ন জায়গার দেয়ালগুলোর রূপও।
দেয়ালে দেয়ালে গ্রাফিতির মাধ্যমে ফুটিয়ে তোলা হচ্ছে প্রতিবাদ, দেশপ্রেম, সাম্য ও ভ্রাতৃত্ববোধের বার্তা। বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয় ,পয়েন্ট ,বাজার সহ বিভিন্ন এলাকার দেয়ালে শোভা পাচ্ছে আন্দোলনরত শিক্ষার্থীদের আঁকা গ্রাফিতি।
সিলেট নগরের যে দেয়ালগুলো বিজ্ঞাপন বা পোস্টারে পূর্ণ ছিল সেসব দেয়ালে এখন শিক্ষার্থীরা আঁকছে গ্রাফিতি। আজ সিলেটের শিবগঞ্জ পয়েন্টের যে দেয়ালগুলো বিজ্ঞাপন বা পোস্টারে পূর্ণ ছিল সেসব দেয়ালে এখন শিক্ষার্থীরা আঁকছে গ্রাফিতি।
কেউ দেয়াল ঘষে পরিষ্কার করছেন, কেউবা সেখানে রঙের প্রলেপ দিচ্ছেন। কেউবা সেই প্রলেপ দেওয়া জায়গায় আঁকছেন লাল-সবুজের পতাকা। কেউ আবার ব্যস্ত স্লোগান লেখায়। শত শত শিক্ষার্থীর এ রকম ব্যস্ততা নগরের শিবগঞ্জ এলাকার বিভিন্ন দেয়ালে।
আজ ১৩ ই আগষ্ট মঙ্গলবার বেলা সকাল ১০ টা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত দেয়ালে দেয়ালে আঁকিবুঁকির কাজ চলে। যেখানে বাংলায় স্লোগান যেমন লেখা হয়েছে, তেমনি আছে ইংরেজিতে লেখা স্লোগান। আছে ইসলামিক ক্যালিগ্রাফিও। ব্রিদোহী স্লোগানের পাশাপাশি আছে সম্প্রীতির আহ্বান।
এ সময় সাক্ষাতকারে (একজন শিক্ষার্থী ) হাফিজ সোসিয়াল ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অঙ্গসংগঠন ইউনাইটেড সুপার উইমেন এর একজন ভলান্টিয়ার সাফওয়া আহমেদ বলেন , দেশকে সুন্দর করতে দেয়ালগুলোতে থাকা পোস্টার , বিজ্ঞাপন , ময়লাসহ সম্পূর্ন পরিষ্কার করে আমাদের বৈষম্য বিরুধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীদের স্মরণ এবং যাদের বিনিময়ে আমরা এই বিজয় পেয়েছি তাদের স্মৃতিসহ দেশকে আরো সুন্দর করতে দেয়ালে আমরা গ্রাফিতির গ্যালারি তৈরি করতেছি ।
তিনি আরো বলেন ,আমরা তরুণ সমাজের একজন হিসেবে দেশের প্রয়োজনে কিছু করতে চাই।’