বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
বিজ্ঞপ্তি
১৮ মার্চ ২০ ২২
৭:১৭ অপরাহ্ণ

দেওয়ানবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন
সিলেটের বালাগন্জ উপজেলার দেওয়ানবাজার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে সকাল ১০টায় বিদ্যালয় প্রাংগনে আলোচনা সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জেসমিন বেগম। বিশেষ অতিথি ছিলেন পিটিএ কমিটির সভাপতি ফারুক আহমেদ। সহকারী শিক্ষক ফুজেল আহমদের পরিচালনায় শুরুতে কোরআন তেলাওয়াত করে ছাত্র শেখ মোস্তাকিম আহমদ। সভায় বক্তব্য রাখেন সহকারী শিক্ষক হাজেরা খাতুন, খালেদা সুলতানা, নাছরিন আক্তার, নিবেদিতা ধর ও লাভলী বেগম।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ