৮:৫২ অপরাহ্ণ
তিতাসে সৌদি প্রবাসী নূরনবী সরকারের নিজস্ব অর্থায়নে সাধারণ মানুষের মধ্যে গরুর গোস্ত বিতরণ
কুমিল্লার তিতাসে সৌদি আরব প্রবাসী ও নারান্দিয়া ইউনিয়ন জাতীয় শ্রমিকলীগের সভাপতি মো. নূর নবী সরকারের নিজস্ব অর্থায়নে এলাকায় অসহায় গরিব মানুষের মধ্যে গরুর গোস্ত বিতরণ করা হয়েছে।
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে শনিবার সকাল ১১ টার দিকে উপজেলার নারান্দিয়া ইউনিয়নের কাচারি বাজারস্থ চকের বাড়িতে প্রায় ৪০০ জন মানুষের মধ্যে গরুর গোস্ত বিতরণ করা হয়।
এসময় জনপ্রতি ৬০০ গ্রাম করে গরুর গোস্ত তুলে দেয়া হয়।এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিলো কুমিল্লা-১ আসনের এমপি ইঞ্জিনিয়ার মো. আবদুস সবুর কিন্তু পবিত্র ওমরাহ পালনের কারণে তিনি মক্কা রয়েছেন তাই উপস্থিত থাকতে পারেন নি।
তাঁরই প্রতিনিধি হিসেবে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক মো.মহসীন ভূইয়া, উপজেলা আ.লীগের সিনিয়র সহ সভাপতি মুন্সি মুজিবুর রহমান, কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম- আহ্বায়ক মো. সারওয়ার হোসেন বাবু, উপজেলা যুবলীগের আহ্বায়ক মো.সাইফুল আলম মুরাদ,ভিপি আক্তারুজ্জামান সরকার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো.দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা মো.জামাল হোসেন, যুবলীগ নেতা রাইসুল ইসলাম এলাহি, ফরিদ মেম্বার ও নারান্দিয়া কলিমিয়া উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. ওবায়দুল হক প্রমূখ।গোস্ত বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব নারান্দিয়া ইউপি চেয়ারম্যান আরিফুজ্জামান খোকা।