৫:৩৫ অপরাহ্ণ
জকিগঞ্জে লতিফিয়া ই'মা'ম সমিতির উদ্যোগে দিনব্যাপী প্রশি'ক্ষ'ণ অনুষ্ঠিত
জকিগঞ্জে লতিফিয়া ইমাম সমিতির উদ্যোগে উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম-খতীবদের নিয়ে দিনব্যাপী জরুরি মাসআলা-মাসাইল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর) ফুলতলী ছাহেব বাড়ী প্রাঙ্গণে শতাধিক ইমাম-খতীবের অংশগ্রহণে এ কর্মশালা সম্পন্ন হয়। লতিফিয়া ইমাম সমিতির সভা ও জকিগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতীব মাওলানা মুশাহীদ আহমদ কামালীর সভাপতিত্বে আয়োজিত প্রশিক্ষণে প্রধান প্রশিক্ষক হিসেবে আলোচনা করেন বাদেদেওরাইল ফুলতলী কামিল (এম.এ) মাদ্রাসার অবসরপ্রাপ্ত অধ্যক্ষ, শায়খুল হাদীস আল্লামা নজমুদ্দীন চৌধুরী ফুলতলী।
এ ছাড়া পৃথক সেশন পরিচালনা করেন— দারুল ফিকর ওয়াল ইফতা আল-ইসলামীর চেয়ারম্যান মাওলানা মুফতি গিয়াস উদ্দিন চৌধুরী ফুলতলী, বরেণ্য আলেম মাওলানা শিহাব উদ্দীন চৌধুরী ফুলতলী, বাংলাদেশ আনজুমানে আল-ইসলাহর কেন্দ্রীয় সভাপতি মাওলানা হুছামুদ্দীন চৌধুরী ফুলতলী। প্রশিক্ষণে জরুরি ও সমসাময়িক মাসআলা-মাসাইল, মসজিদ পরিচালনা, ইমাম-খতীবদের দায়িত্ব ও করণীয়, এবং মুসল্লিদের ধর্মীয় সেবা শক্তিশালী করার বিভিন্ন দিক তুলে ধরা হয়। অংশগ্রহণকারী ইমাম-খতীবরা এমন সময়োপযোগী উদ্যোগের জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। আয়োজকরা জানান, এ ধরনের ধারাবাহিক প্রশিক্ষণ জকিগঞ্জে ধর্মীয় নেতৃত্বকে আরও দক্ষ, দায়িত্বশীল ও যুগোপযোগী করতে সহায়তা করবে।