বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
৩১ মে ২০ ২২
১০ :৩৭ অপরাহ্ণ

বিয়ের ব্যবস্থা করে দিবে শাবির বাংলা অ্যালামনাই

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) বাংলা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত কার্যকরী পর্ষদের অভিষেক অনুষ্টানে বিয়ের ব্যবস্থা করে দিবে শাবির বাংলা অ্যালামনাই। একথা জানান অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আতাউর রহমান।

মঙ্গলবার (৩১ মে) বিকাল ৩টায় বাংলা বিভাগের ৩০৪ নাম্বার রুমে এ অভিষেক অনুষ্টান অনুষ্টিত হয়। এসময় উপস্থিত ছিলেন, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা, শিক্ষক এবং নবনির্বাচিত অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে বক্তারা বলেন, 'অ্যালামনাই বিভাগের শিক্ষার্থীদের শারিরীক এবং আর্থিক সহযোগিতা করবে। কোন শিক্ষার্থী যদি পড়াশোনা, চাকরির পরীক্ষা দিতে টাকার অভাবের সম্মুখীন হয় তাহলে অ্যালামনাই তাদের সহযোগিতা করবে। কোন শিক্ষার্থী আর্থিক সমস্যায় বিয়ে করতে না পারলে অ্যালামনাই তাদের সাহায্য সহযোগিতা করবে।’ বিভাগীয় প্রধান অধ্যাপক ড. ফারজানা সিদ্দিকা বলেন, 'বিভাগের সকল প্রাক্তন শিক্ষার্থীদের একত্রিত করার উদ্দেশ্যে বাংলা অ্যালামনাই অ্যাসোসিয়েশন গঠন করা হয়েছে। শিক্ষার্থীদের যেকোনো সমস্যা সৃষ্টি হলে অ্যালামনাই অ্যাসোসিয়েশন সর্বাত্মক চেষ্টা করবে। বিভাগের বর্তমান ও সাবেক শিক্ষার্থীদের মধ্যে সেতুবন্ধন তৈরিতে বাংলা অ্যালামনাই অ্যাসোসিয়েশন কাজ করবে বলে আশাবাদ ব্যক্ত করেন।’

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ