৯:৪৬ অপরাহ্ণ
শাবিতে আল-আমীন মেমোরিয়াল চ্যাম্পিয়নস লীগ সিজন-২ এর ফাইনাল অনুষ্ঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সমাজকর্ম বিভাগের আল-আমীন মেমোরিয়াল চ্যাম্পিয়নস লীগ সিজন-২ এর ফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ই আগস্ট) বিকালে বিশ্ববিদ্যালয়ের হ্যান্ডবল মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়। ২০১০-১১ সেশনের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী আল-আমিন। ২০১৯ সালে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু বরণ করেন। তারই স্মরণে সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা এই টুর্নামেন্টের আয়োজন করে। এবারের টুর্নামেন্ট চারটি দল অংশগ্রহণ করে, দলগুলো হলো লিজেন্ডস অব সোশ্যাল ওয়ার্ক, ব্রাদার্স ইউনাইটেড, এফসি আনডেফিটেলস এবং এফসি ড্রীম ক্রাশার্স।
অবশেষে ফাইনালে চ্যাম্পিয়ন হয় এফসি ড্রীম ক্রাশার্স। টুর্নামেন্টের কনভেনর রায়হান জানান, ট্রপির পাশাপাশি টুর্নামেন্টের চ্যাম্পিয়নসের প্রাইজ মানি ৭০০০টাকা এবং রানার-আপ প্রাইজ মানি দেওয়া হয়েছে ৫০০০টাকা। টুর্নামেন্ট থেকে প্রাপ্ত অর্থের কিছু অংশ দেয়া হয়েছে রূপকের চিকিৎসা ফান্ডে।
আল-আমীন ভাইয়ের স্মরণে আমাদের জুনিয়ররাও প্রতি বছর এ টুর্নামেন্টকে এগিয়ে নিয়ে যাবে।। উক্ত ম্যাচের পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, শাবি ছাত্র উপদেষ্টা অধ্যাপিকা আমীনা পারভীন ম্যাম, অধ্যাপক ড. আলী ওয়াক্কাস এবং সহযোগী অধ্যাপক ফখরুল ইসলাম স্যার।