অসীম কুমার বৈষ্ণব, সিকৃবি ::
৫:০ ১ অপরাহ্ণ
কুমিল্লা জেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে বৃক্ষরোপন
মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে জলবায়ু পরিবর্তন মোকাবেলা ও পরিবেশ রক্ষায় কুমিল্লা জেলা জনকল্যাণ সমিতির উদ্যোগে পালিত হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচি। পহেলা এপ্রিল এই কর্মসূচিটি পালিত হয়।
শুক্রবার বেলা ৩ টায় সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ ক্যাম্পাসে ফলজ, ঔষধি ও বনজ গাছের চারা রোপন করা হয়। পরে সিলেটের বালুচর এলাকায় অসহায় ও হত-দরিদ্রের মাঝে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
উক্ত অনুষ্টানে উপস্থিত ছিলেন সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের প্রিন্সিপাল জনাব আবদুর রউপ, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কুমিল্লা জেলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রফেসর ড. মোজাম্মেল হক, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন আহমেদ সুমন, যুগ্মসম্পাদক ও আজীবন সদস্য কে.এম আলমগীর হোসাইন, সহসম্পাদক ও উত্তরা ব্যাংক কর্মকর্তা মোস্তফা নয়ন, সমিতির আজীবন সদস্য ও সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের সহকারী অধ্যাপক বেলাল আহমদ, সহসম্পাদক ও এবি ব্যাংক কর্মকর্তা মোঃ রাফি মিলন এবং আজীবন সদস্য মোঃ রফিকুল ইসলাম প্রমুখ।
কর্মসূচির বিষয়ে কুমিল্লা জেলা জনকল্যাণ সমিতির সাধারণ সম্পাদক ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এগ্রোনমি ও হাওর এগ্রিকালচার বিভাগের শিক্ষক প্রফেসর ড. মোজাম্মেল হক জানান, "মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে ৩ টি করে গাছ লাগানোর জন্য আহ্বান জানিয়েছেন। গাছ আমাদের পরম বন্ধু। জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ইত্যাদি বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগে বিপদের হাত থেকে গাছ আমাদের রক্ষা করে। এছাড়াও পরিবেশ রক্ষায় যতগুলো কর্মসূচি রয়েছে তার মধ্যে সবচেয়ে টেকসই কর্মসূচি হচ্ছে বৃক্ষরোপণ। তিনি আরো বলেন সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান মানুষদেরও অসহায় দরিদ্র মানুষের জন্যে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়া উচিত।"
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
জাগপা সিলেট জেলা ও মহানগরের মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার…
যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যানের সম্মানে…
জগন্নাথপুরে সংঘ'র্ষের ঘটনায় আরেকজনের মৃ*ত্যু, গ্রেফ'তার ৪
২৮ অক্টোবরের হ'ত্যাকা'ণ্ডের প্রতি'বাদে সিলেট মহানগর শিবিরের বি'ক্ষো'ভ…
বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর…
অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ এবং বৈধ পন্থায়…
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র্যালি
ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
গোলাপগঞ্জে দেশীয় অ'স্ত্রসহ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আ'টক
বাংলাদেশ-জার্মানি সম্পর্ক ও শ্রম খাতের উন্নয়ন নিয়ে শ্রম…
জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘ'র্ষে…
অচিরেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে: শ্রম…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ