৩:৫৭ অপরাহ্ণ
তিতাসে ড.খন্দকার মোশাররফ হোসেন'র সুস্থতা কামনায় দোয়া মাহফিল
কুমিল্লার তিতাসে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড. খন্দকার মোশাররফ হোসেন এর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
তিতাস উপজেলা বিএনপির উদ্যোগে গতকাল শনিবার দুপুরে উপজেলা বিএনপির প্রধান কার্যালয় তিতাস বভনে বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদাজিয়া এবং বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ও সাবেক মন্ত্রী ড.খন্দকার মোশাররফ হোসেন এর সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
তিতাস উপজেলা বিএনপির আহ্বায়ক মো.ওসমান গনি ভূইয়ার সভাপতিত্বে এবং সদস্য সচিব মেহেদী হাসান সেলিম ভূইয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত মিলাদ ও দোয়া মাহফিলে অংশ গ্রহণ করেন তিতাস উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম-আহবায়ক হাজ্বী মো.আলী হোসেন মোল্লা,যুগ্ম-আহবায়ক ও গৌরীপুর মুন্সী ফজলু রহমান ডিগ্রি কলেজের সাবেক ভিপি আক্তারুজ্জামান চেয়ারম্যান,মো.মাহবুব আলম সরকার,এমদাদ হোসেন আখন্দ,মোয়াজ্জেম হোসেন মুন্সী,কাজী কবির হোসেন সেন্টু,হাজ্বী মকবুল হোসেন,আক্তারুজ্জামান,সদস্য তোফায়েল হোসেন খাঁন,আবুল হোসেন বুলবুল,মো. মকবুল হোসেন সরকার,বলরামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোজাম্মেল হক মজনু পাঠান,সিনিয়র সহ-সভাপতি মো.মনিরুজ্জামান ভূইয়া,ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো.নজরুল ইসলাম, বলরামপুর ইউনিয়ন যুব দলের আহবায়ক মো.নুরে আলম সরকার,ছাত্র দলের সভাপতি মো.জালাল উদ্দিন মুন্সীসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।