বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
রাহাত হাসান মিশকাত' শাবিপ্রবি::
১৬ মার্চ ২০ ২২
১২:৩৬ পূর্বাহ্ণ

শাবিপ্রবিতে ব্র্যাকের 'ক্যারিয়ার হাব' অনুষ্ঠিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ব্র্যাকের আয়োজনে ক্যারিয়ার বিষয়ক সেমিনার 'ক্যারিয়ার হাব' অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে দুইটি ভাগে দিনব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়৷ প্রথম পর্বের অনুষ্ঠান সকাল ১০টা থেকে শুরু হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান ও কর্মকর্তারা ক্যারিয়ার নিয়ে বক্তব্য রাখেন এবং দ্বিতীয় পর্বের প্রোগ্রাম শুরু হয় বেলা ২টায়। দ্বিতীয় পর্বে উদ্বোধনী বক্তব্য রাখেন ইনচার্জ অফ স্কিল ডেভলপমেন্ট তাসমিয়া তাবাসসুম। তিনি বলেন, 'যারা চাকুরী খুঁজছে এবং ভবিষ্যতে চাকুরি করবে ক্যারিয়ার হাব তাদের স্কিল ডেভলপ করা এবং চাকরির জন্য উপযোগী করে গড়ে তুলতে কাজ করে। ক্যারিয়ার হাব তরুণদের চাহিদা অনুযায়ী ক্যারিয়ারের বিভিন্ন বিষয়ে পরামর্শ ও সিভি রাইটিং জোর দেয়'। ক্যারিয়ার হাব সম্পর্কে উপস্থাপন করেন ব্র‍্যাকের এক্সিকিউটিভ ডিরেক্টর আসিফ সালেহ। তিনি বলেন, 'ব্র্যাক এমন একটা এনজিও যারা সমস্যা কেন্দ্রীক কাজ করে থাকে। ব্র‍্যাক তরুণদের সমস্যাগুলোকে গভীরভাবে পর্যবেক্ষণ করে এর সমাধান খুঁজে দেয়। বর্তমানে চাকরির বাজারে খুবই নাজেহাল অবস্থা। যা নিয়ে তরুণদের মাঝে হতাশার শেষ নেয়। তাই আমরা ক্যারিয়ার হাব এর উপর গুরুত্বারোপ করেছি যাতে শিক্ষার্থীরা শিখতে পারে কোন পদ্ধতিতে আগালে শুরুটা সঠিক হবে। পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীরা বর্তমানে অনেক কিছু শিখতে পারে। অন্যান্য কারিকুলামে যেন আমরা আরো জোর দেয় এবং শিক্ষার্থীদের কর্মসংস্থানের জন্য উপযোগী করে গড়ে তোলা হচ্ছে আমাদের মুখ্য উদ্দেশ্য'। ইউনিসেফ এর বাংলাদেশের রিপ্রেজেনটেটিভ শেলডন ইয়ট বলেন, 'বিশ্বের এনজিও সংস্থা গুলোর মধ্যে ব্র‍্যাক অন্যতম। ব্র‍্যাক সবসময় পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কাজ করছে। ব্রাকের কাজগুলো তাদেরকে সারা বিশ্বের কাছে মাথা তুলে দাঁড়াতে সহায়তা করছে। আমি মনে করি ব্র‍্যাক এভাবে তাদের কাজ করে গেলে, ভবিষ্যতে তারা নোবেল পাওয়ার যোগ্যতা রাখে'। এসময় অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেনারেশন আনলিমিটেড এর সিইও ড. কেবিন প্রে, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, শাবিপ্রবির উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, ছাত্র উপদেশ ও নির্দেশনা পরিচালক অধ্যাপক আমিনা পারভীন, বিভিন্ন অনুষদের ডিন এবং শিক্ষক-শিক্ষার্থীরা।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ