৪:৪২ অপরাহ্ণ
শাবিতে পরিসংখ্যান দিবস পালিত
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ কর্তৃক ‘পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন’ স্লোগানকে সামনে রেখে ‘৩য় জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৩’ পালিত হয়েছে।
২৭ ফেব্রুয়ারি (সোমবার) সকাল সাড়ে ৯ টায় দিবসটি উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগ থেকে শুরু হয়ে শাবি ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে লাইব্রেরি বিল্ডিং-এর সামনে এসে শেষ হয়। উক্ত র্যালিতে পরিসংখ্যান বিভাগের সকল শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা অংশগ্রহণ করেন।
শোভাযাত্রা পরবর্তী সমাবেশে পরিসংখ্যান দিবস উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. লুৎফুল এলাহী কাওছারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিভাগীয় প্রধান প্রফেসর ডঃ রহমত আলী। প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, পরিসংখ্যান ব্যবস্থার সঠিকতা নিরূপণ এবং তথ্যের যথাযথ সংরক্ষণ করতে ব্যর্থ হলে সরকারের পরিকল্পনা প্রণয়নে কাঙ্খিত ফলাফল সম্ভবপর হবে না। একটি দেশের উন্নয়নের জন্য