৪:৪৬ অপরাহ্ণ
দনা সীমান্তে বিএসএফের গু'লি'তে বাংলাদেশি নি.'হ'ত, আ'হ'ত -৪
সিলেটের দনা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে আব্দুর রহমান (২৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। শুক্রবার (২৯ আগস্ট) দুপুরে এ ঘটনা ঘটে।
নিহত আব্দুর রহমান কানাইঘাটের আটগ্রাম বড়চাতল (বাকুরি) গ্রামের খলিলুর রহমানের ছেলে। আহতরা হলেন—জামিল আহমদ, হুসেন আহমদ, আয়নুল হক ও জুমিল আহমদ। তবে তাদের বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি। স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে আব্দুর রহমানসহ কয়েকজন ভারত সীমান্তে প্রবেশ করলে বিএসএফ সদস্যরা গুলি চালায়। এতে ঘটনাস্থলেই আব্দুর রহমান নিহত হন।
শনিবার (৩০ আগস্ট) বেলা দেড়টা পর্যন্ত মরদেহ ভারতের অভ্যন্তরে পড়ে রয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন পূর্ব লক্ষীপ্রসাদ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সদস্য নুরুল ইসলাম। তিনি জানান, মরদেহ ফেরত আনার প্রক্রিয়া চলছে। এ বিষয়ে বিজিবি ১৯ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল মো. জুবায়ের আনোয়ার বলেন, "আমরা এ সংক্রান্ত খবর পেয়েছি। শুক্রবার রাত থেকে মরদেহ শনাক্ত ও ঘটনার সত্যতা যাচাইয়ে কাজ করছি।"