বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
১৯ ফেব্রুয়ারী ২০ ২৩
৭:৩৫ অপরাহ্ণ

--মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী
এদেশে ইসলামী তাহযীব-তামাদ্দুন রক্ষায় তালামীযে ইসলামিয়ার অবদান অনস্বীকার্য

মাসিক পরওয়ানার সম্পাদক ও তালামীযে ইসলামিয়ার সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা রেদওয়ান আহমদ চৌধুরী ফুলতলী বলেন, আশির দশকে ছাত্রসমাজ বিভিন্ন অপশক্তির করাল গ্রাসে নিমজ্জিত ছিলো, বাতিল মতবাদসমূহ মাথাচাড়া দিয়ে উঠেছিলো এবং শিক্ষাব্যবস্থায়ও ছিল তাদের আস্ফালন; তখন এই আস্ফালন থেকে ছাত্রসমাজকে রক্ষায় হযরত আল্লামা ফুলতলী ছাহেব কিবলাহ (র.) তালামীযে ইসলামিয়া প্রতিষ্ঠা করেন। তালামীযে ইসলামিয়ার দীর্ঘ চার দশকের এই পথচলা স্বর্ণালি ও গৌরবান্বিত ইতিহাসে সমৃদ্ধ।

আছে এই অর্জনের পেছনে সংগঠনের কর্মীদের কণ্টকাকীর্ণ দুর্গম পথ পাড়ি দেওয়া এবং রক্ত, ঘাম এমনকি প্রাণ বিলিয়ে দেওয়ার ত্যাগে পরিপূর্ণ ইতিহাস। এভাবে সময়ে সময়ে তালামীযে ইসলামিয়া বাতিল ও নাস্তিক্যবাদী মতবাদের করাল গ্রাস থেকে ছাত্রসমাজকে রক্ষা করেছে। নাস্তিক্যবাদী শিক্ষাক্রম সংশোধনে সরব ভূমিকা ও ইসলামি আদর্শভিত্তিক শিক্ষাক্রম বাস্তবায়নে সবসময় সচেষ্ট ছিল। শাবিপ্রবি ক্যাম্পাসে আওলিয়াদের নামে হলসমূহের নামকরণ, মূর্তি অপসারণ ও ইসলামি অর্থনীতিকে বিষয় হিসেবে যুক্তকরণ; এসব বিষয় তালামীযে ইসলামিয়ার আন্দোলনের ফসল। হযরত ফুলতলী ছাহেব কিবলাহ (র.)-এর নেতৃত্বে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার আন্দোলনে তালামীযে ইসলামিয়া অগ্রসৈনিকের ভূমিকা পালন করেছে। বর্তমানেও ডারউইনবাদকে প্রমোট করা সহ শিক্ষাব্যবস্থার নানান অসংগতির বিরুদ্ধে তালামীযের সরব অবস্থান তার অন্যতম উদাহারন। তিনি আরও বলেন, এদেশের সিংহভাগ মানুষ তরিকত ও আহলে সুন্নাত ওয়াল জামায়াতের আদর্শে বিশ্বাসী।তালামীযে ইসলামিয়া হচ্ছে তারুণ্যের তরিকত। এ সংগঠনের কর্মীরা দেশ, ধর্ম ও আদর্শ রক্ষায় সবসময় রাজপথে নামতে প্রস্তুত।

১৮ ফেব্রুয়ারি ২৩' শনিবার রাজধানীর পুরানা পল্টনস্থ বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের মিলনায়তনে বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ঢাকা মহানগর আয়োজিত ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন। ঢাকা মহানগর সভাপতি মো. ইমাদ উদ্দীনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আতিকুর রহমান বাপ্পী ও সহ-সাধারণ সম্পাদক মাহবুব হাসান চৌধুরী সামাদের যৌথ সঞ্চালনায় সেমিনারে প্রধান বক্তার বক্তব্য রাখেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মনজুরুল করিম মহসিন।

প্রধান বক্তার বক্তব্যে তিনি বলেন, তালামীযে ইসলামিয়া আউলিয়ায়ে কিরামের দুআ ধন্য মদীনার পতাকাবাহী কাফেলা। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি এদেশের মুসলিম ছাত্রসমাজকে আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আদর্শ পরিচালিত করতে এবং নীতি-নৈতিকতাসম্পন্ন আদর্শ সুনাগরিক, সর্বোপরি আল্লাহ ও তাঁর রাসূলের সন্তুষ্টি অর্জনে কাজ করতে নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছে। আহলে হাদীস, লা-মাযহাবী, ওয়াহাবী, খারেজী মতবাদের কবল থেকে মানুষকে রক্ষায় তালামীযে ইসলামিয়া সর্বদা সোচ্চার রয়েছে।

আল্লাহর রাসূলের শান-মানের সাথে বেয়াদবির বিভিন্ন অপচেষ্টার বিরুদ্ধে মাঠে-ময়দানে নেমে প্রতিবাদ জানিয়েছে। এর পাশাপাশি খেদমতে খালকের ক্ষেত্রেও তালামীযে ইসলামিয়া এক স্মরণীয় নাম। রোহিঙ্গা শরণার্থীদের সহায়তা সহ দেশের বিভিন্ন দূর্যোগপূর্ণ মুহূর্তে তালামীযে ইসলামিয়া মানুষের পাশে দাড়িয়েছে।

শাখা সহ-সাংগঠনিক সম্পাদক আনোয়ার হুসেন রিপনের শুভেচ্ছা বক্তব্যে শুরু হওয়া সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আনজুমানে আল ইসলাহর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আবু ছালেহ মো. কুতুবুল আলম, লতিফিয়া কারী সোসাইটি ঢাকা জেলার সভাপতি মাওলানা আবু সাদেক মো. ইকবাল খন্দকার, ঢাকা মহানগর আল ইসলাহর সাধারণ সম্পাদক মাওলানা আনোয়ার হুসাইন সালেহী, নিউইয়র্ক স্টেট আল ইসলাহর উপদেষ্টা অধ্যাপক কবি মাওলানা মোখলেছুর রহমান, সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি মাওলানা মুহাম্মদ মুহিবুর রহমান, মহানগর আল ইসলাহর সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল ইসলাম, সংগঠনের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আহমাদ রায়হান ফারহী ও ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা দেলওয়ার হুসেন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সহ-শিক্ষা ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক মুহাম্মদ নুর হোসেন ও লতিফিয়া হিফজুল কুরআন ঢাকার প্রধান শিক্ষক মাওলানা ফখরুল ইসলাম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের ডেমরা থানা শাখার সাধারণ সম্পাদক উবায়দুর রহমান শাহান, খিলগাঁও থানার সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ খান, ডেমরা থানার সহ-সাধারণ সম্পাদক মোসলেহ উদ্দিন কাওছার, সরকার নাসির উদ্দীন প্রমুখ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ