অসীম কুমার বৈষ্ণব, সিকৃবি ::
৪:১৪ পূর্বাহ্ণ
সিকৃবি`তে বিশ্ব বন্য প্রাণী দিবস পালন
সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় এর বন্যপ্রাণী এবং জীববৈচিত্র সংরক্ষণ বিষয়ক সংগঠন 'প্রাধিকার' এর উদ্যোগে পালিত হলো বিশ্ব বন্যপ্রাণী দিবস ২০২২। "বিপন্ন বন্যপ্রাণী রক্ষা করি, প্রতিবেশ পুনরুদ্ধারে এগিয়ে আসি'' এই স্লোগানকে সামনে রেখে বিকাল পাঁচ টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল এন্ড বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের কনফারেন্স রুমে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
তাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাধিকারের উপদেষ্টা ও বায়োটেকনোলজি এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিং অনুষদের ডীন প্রফেসর ডা. মোহাম্মদ মেহেদী হাসান খান । অনুষ্ঠানে আরো উপস্থিতি ছিলেন সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও বাপা সিলেটের যুগ্ম-সম্পাদক ছামির মাহমুদ, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আব্দুল করিম কিম, ভূমিসন্তান বাংলাদেশ-এর প্রধান সমন্বয়ক আশরাফুল কবির, সিলেট জেলা প্রেস ক্লাবের নির্বাহী সদস্য মিটু দাস জয়, বাঁচাও হাওর আন্দোলন বিশ্বনাথের আহবায়ক সাজিদুর রহমান সোহেল, প্রাধিকার এর সকল সাধারণ সদস্য এবং নির্বাহী সদস্য।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ডঃ মোহাম্মদ মেহেদি হাসান খান বলেন, হরিপুরের রেস্তোরাঁগুলোতে পাখির মাংস প্রতিদিন রান্না করা হচ্ছে। দূরদূরান্ত থেকে থেকেও দল বেঁধে অনেকে ওই রেস্তোরাঁগুলোতে যান পাখির মাংস খেতে। অথচ বন্য প্রাণী আইন অনুযায়ী, পাখির মাংস বেচাকেনা দণ্ডনীয় অপরাধ।তিনি আর বলেন, প্রাণী বলতে কেবল মানুষকে বোঝায় না। আমরা নিজেদের প্রয়োজনে পরিবেশ ধ্বংস করছি, জীববৈচিত্র্য ও তাদের আবাসস্থল ধ্বংস করছি। এ বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। জীববৈচিত্র্য সংরক্ষণে মানুষের আচরণ হতে হবে প্রাণীবান্ধব।
আলোচনায় বক্তারা আরও বলেন, সিলেটে প্রায়শ লোকালয়ে ধরা পড়ছে বন্যপ্রাণী।ধ্বংস হয়ে যাচ্ছে বন্যপ্রাণীর আবাস। মানুষের সচেতনতার অভাবে বন্যপ্রাণীকে পিটিয়ে মারার ঘটনা ঘটছে। তবে, সাম্প্রতিককালে পরিবেশবাদীদের ও সংবাদ মাধ্যমের কল্যাণে লোকালয়ে চলে আসা বন্যপ্রাণী উদ্ধারের ঘটনা ঘটছে এবং মানুষের মধ্যে সচেতনতা তৈরি হয়েছে। দেশ ও দেশের প্রকৃতি রক্ষা করতে পরিবেশ ও প্রতিবেশ রক্ষা করতে হবে। এজন্য বন্যপ্রাণীকে বিলুপ্তির হাত থেকে বাঁচাতে হবে।
এর আগে সিলেট বন্যপ্রাণী সংরক্ষণ কেন্দ্রে বিকাল চারটায় টিলাগড় ইকো পার্কের সম্মুখে প্রায় ঘন্টাব্যাপী এই মানববন্ধন চলে। এতে অংশ নেন পরিবেশ ও প্রাণীপ্রেমি বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। এ সময় লাঠিটিলা সাফারী পার্ক নির্মাণ বন্ধের দাবি জানানো হয়।
সমাপনী বক্তব্যে প্রাধিকারের সভাপতি তাজুল ইসলাম মামুন বলেন,বাংলাদেশে মহাবিপন্ন প্রাণীর তালিকা দীর্ঘ হচ্ছে। প্রাধিকার প্রতি বছর বিভিন্ন দিবসে এরকম সচেতনতা বিষয়ক অনুষ্ঠান গুলো করে থাকে যাতে সাধারণ শিক্ষার্থীরা সচেতন হয়ে অন্যদেরকে সচেতন করে তুলতে পারে।
প্রাধিকারের সাধারণ সম্পাদক নীলোৎপল দে এর সঞ্চালনায় শুরুতে প্রাধিকার বিষয়ক পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশন করেন সহকারী কোষাধ্যক্ষ তানভির হাসান ও বন্যপ্রাণী সংরক্ষণ ও ব্যবস্থাপনা কার্যক্রম বিষয়ক প্রেজেন্টেশন করেন প্রাধিকারের সহ-সভাপতি তিলোত্তম ভট্টাচার্য্য তূর্য। মুক্ত আলোচনায় অংশ নেন অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
জাগপা সিলেট জেলা ও মহানগরের মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার…
যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যানের সম্মানে…
জগন্নাথপুরে সংঘ'র্ষের ঘটনায় আরেকজনের মৃ*ত্যু, গ্রেফ'তার ৪
২৮ অক্টোবরের হ'ত্যাকা'ণ্ডের প্রতি'বাদে সিলেট মহানগর শিবিরের বি'ক্ষো'ভ…
বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর…
অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ এবং বৈধ পন্থায়…
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র্যালি
ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
গোলাপগঞ্জে দেশীয় অ'স্ত্রসহ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আ'টক
বাংলাদেশ-জার্মানি সম্পর্ক ও শ্রম খাতের উন্নয়ন নিয়ে শ্রম…
জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘ'র্ষে…
অচিরেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে: শ্রম…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ