বুধবার, অক্টোবর ২৮, ২০ ২৬
ডেস্ক নিউজ::
২২ জানুয়ারী ২০ ২২
১০ :৪২ অপরাহ্ণ

শাবিপ্রবি'র অনশনকারী শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে ক্যাম্পাসে ডা. আরমান আহমদ শিপলু
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে চলমান আন্দোলনে অনশনকারী শিক্ষার্থীদের চিকিৎসার খোঁজ নিতে (শুক্রবার) রাতে শাবিপ্রবি ক্যাম্পাসে যান সিলেট সিটি কর্পোরেশনের প্রথম মেয়র মরহুম বদর উদ্দিন আহমদ কামরানের ছেলে, সিলেট মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. আরমান আহমদ শিপলু।

এসময় ডা. আরমান আহমদ শিপলু আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলেন এবং চিকিৎসার খোঁজ নেন। শিক্ষার্থীদের সুচিকিৎসার জন্য সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ডা. শিপলু। ডা. শিপলু এসময় বলেন উদ্ভূত পরিস্থিতি কারও কাম্য নয়। বর্তমান সরকারের মাননীয় মন্ত্রীগণ ও আমাদের দল বাংলাদেশ আওয়ামী লীগের শীর্ষ নেতৃবৃন্দ এবং সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন। আমরা চাই সকল শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিরাজ করুক। খুব তাড়াতাড়ি এই পরিস্হিতি থেকে উত্তরন হবে এবং শাবিপ্রবি তার চিরচেনা রূপে ফিরে আসবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ