১০ :৪২ অপরাহ্ণ
ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের কোষাধ্যক্ষ নির্বাচিত হওয়ায় শাহীনকে সংবর্ধনা
বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন সিলেট বিভাগীয় কমিটির কোষাধ্যক্ষ পদে মো: শাহীন আহমদ নির্বাচিত হওয়ায় তাকে অভিনন্দন জানিয়ে মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলা ও বিভাগীয় সমন্বয় কমিটির নেতৃবৃন্দের উদ্যোগে এক সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত ১১ ফ্রেরুয়ারি রাত ৯ টায় সিলেট সদর উপজেলার কুমার গাওঁ বাস স্ট্যান্ডস্থ সিলেট সদর উপজেলার যুবলীগ কার্যালয়ে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। তিনি বাংলাদেশ স্যাটেলাইট চ্যানেল মাই টিভি’র সিলেট অফিসের ক্যামেরা পার্সন, দৈনিক যুগভেরীর স্টাফ ফটো সাংবাদিক ও সিলেটের শীর্ষ জনপ্রিয় নিউজ পোর্টাল সিলেটভিউ২৪-এর প্রধান ফটো সাংবাদিক এবং সিলেট জেলা প্রেসক্লাবের সদ্য বিদায়ী কমিটির কার্যনির্বাহী সদস্য সিলেন।
সংবর্ধনায় উপস্থিত ছিলেন, সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদ ইউনিট কমান্ডার শ্রী সুব্রত চক্রবর্তী জুয়েল, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির সভাপতি নজরুল ইসলাম বাচ্চু, সিলেট মহানগর আওয়ামীলীগের নব নির্বাচিত কোষাধ্যক্ষ লায়েক আহমদ চৌধুরী, মুক্তিযোদ্ধা যুব কমান্ড কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য মনোজ কপালী মিন্টু, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সভাপতি মোঃ জিল্লুর রহমান, সাধারণ সম্পাদক প্রকৌশলী আলাউদ্দিন আহমদ, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার যুগ্ম সাধারণ সম্পাদক লোকমান মির্জা, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক মোঃ আলীনূর রহমান নয়ন, কোম্পানিগঞ্জ উপজেলার আহবায়ক এন এম শহীদ তালুকদার,সমাজ কল্যাণ সম্পাদক শাহিদা বেগম, এসময় আরও উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট জেলার সহ-সাংগঠনিক সম্পাদক রুবেল আহমদ, সহ-সভাপতি জাফর সরদার ,মহিলা বিষয়ক সম্পাদিকা আলেয়া ইকবাল চৌধুরী,সন্তান কমান্ড কমিটির প্রতিনিধি সুজন মিয়া, মুক্তিযোদ্ধা যুব কমান্ড সিলেট সদর উপজেলার সভাপতি শায়েস্তা তালুকদার, সহ-সভাপতি রফিক তালুকদার, শ্যামল দাস, সুমন আহমদ,শামসুল আলম, রুহুল আমিন, আব্দুস সালাম, মিল্লাদ হোসেন সহ প্রমুখ।