বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
১৪ ফেব্রুয়ারী ২০ ২২
১০ :১৫ অপরাহ্ণ

ভালোবাসা দিবসে রুপকের চিকিৎসার টাকা সংগ্রহে শাবিতে দিনব্যাপী আয়োজন

দুটি কিডনী নষ্ট হয়ে যাওয়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থী মজিবুর রহমান রূপকের চিকিৎসার টাকা সংগ্রহের জন্য শাবিতে চলছে দিনব্যাপী আয়োজন। রূপক বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের ২০১১-১২ সেশনের শিক্ষার্থী ছিলেন। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছে। ১৪ ফেব্রুয়ারি, ২০২২ তারিখে চিকিৎসার অর্থ সংগ্রহের জন্য সাধারণ শিক্ষার্থীরা "রূপকের পাশে আমরা" শিরোনামে একটি অনুষ্ঠান করছে।

অনুষ্ঠানের অংশ হিসেবে, দিনব্যাপী মেলা, কার্টুন প্রদর্শনী, ফটো বুথ এবং সন্ধ্যা ৬ টায় 'দ্রোহের মন্ত্রে ভালোবাসা নামে’ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। রূপকের দু'টি কিডনি অকেজো হয়ে পড়েছে। রূপককে বাঁচাতে হলে অতিদ্রুত তাকে বিদেশে নিয়ে কিডনী প্রতিস্থাপন করতে হবে। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী, তার দু’টি কিডনী প্রতিস্থাপন ও বিদেশে চিকিৎসা বাবদ আনুমানিক ৫০ লক্ষ টাকা প্রয়োজন। এতে রূপকের পরিবারের পক্ষে এই পরিমান টাকা বহন করা সম্ভব নয়।

তাই রূপককে বাচাঁতে তার পরিবার ও লোকপ্রশাসন বিভাগের পক্ষ থেকে সামর্থ্যবানদের প্রতি সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানানো হয়। লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী আশরাফুল আলম বলেন, 'বেশ কিছুদিন যাবৎ রূপক ভাই ক্রোনিক কিডনি ডিজিজে ভোগছেন। রোগটি এখন একেবারে শেষের ধাপে অবস্থান করছে। ডাক্তার বলেছেন ওনার উভয় কিডনির ৯০ শতাংশ বিকল। যে সামান্য পরিমাণ এখনো সুস্থ আছে তা দিয়ে বেশি দিন ডায়ালাইসিস করা সম্ভব নয়, খুব দ্রুত কিডনি প্রতিস্থাপনের ব্যবস্থা করতে হবে।

দেশের বাহিরে চিকিৎসা বাবদ প্রয়োজন ৫০ লক্ষ টাকা যা তার পরিবারকে আল্লাহ্ সামর্থ দেয় নাই। টাকার অঙ্কটা বড় মনে হলেও অসম্ভব কিছু না। চিকিৎসার জন্য অতি দ্রুত সময়ের মধ্যে অর্থের প্রয়োজন। ইতোমধ্যে বিভিন্ন বিভাগের শিক্ষক মন্ডলী, বিভিন্ন জায়গায় কর্মরত সিনিয়র এবং চলমান ব্যাচের সবাই চিকিৎসার অর্থ সংগ্রহে কাজ করছে'। সহযোগিতা পাঠাতে বিকাশ: ০১৬৮১০২৩২৩০, রকেট: ০১৭২৮৬০৮০৩৭, নগদ: ০১৭২৮৬০৮০৩৭, লোকপ্রশাসন অ্যালামনাই অ্যাসোসিয়েশন এর সোনালি ব্যাংক হিসাব নং: ৫৬৩২৫০১০১০২২০ (শাবিপ্রবি শাখা), Branch Code: 307, SWIFT Code: BSONBDDH, Routing No: 200913076 ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ