১১:১০ অপরাহ্ণ
দক্ষিণ সুরমায় সার্ক মানবধিকার ফাউন্ডেশনের খাবার বিতরণ
মহান বিজয় দিবস উপলক্ষে সার্ক মানবধিকার ফাউন্ডেশন দক্ষিণ উপজেলা শাখার উদ্যোগে ১৬ ডিসেম্বর বুধবার রাতে সিলেট নতুন রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে অসহায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে।
সার্ক মানবধিকার ফাউন্ডেশন দক্ষিণ উপজেলা শাখার সভাপতি মোঃ পংকি মিয়ার সভাপতিত্বে খাবার বিতরণ অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান।
সার্ক মানবধিকার ফাউন্ডেশন দক্ষিণ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো: গিয়াস উদ্দিন এর পরিচালনায় অনুষ্টানে বিশেষ অতিথির বক্তক্য রাখেন, সার্ক মানবধিকার ফাউন্ডেশনের কেন্দ্রিয় প্রতিনিধি অধ্যাপক ইসলাম উদ্দিন, সিলেট জেলা সভাপতি হোসাইন আহমদ, সাধারণ সম্পাদক নুরুল ইসলাম খালেদ,সিলেট জেলা আওয়ামীলীগের সাবেক সদস্য এডভোকেট আজমল আলী, দক্ষিণ সুরমা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সাবেক যুগ্ন-সম্পাদক রাজ্জাক হোসেন। বক্তব্য রাখেন মোল্লারগাও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি হাজী মুমিন হোসেন,সাবেক সিলেট জেলা ছাত্রলীগ নেতা শহিদুর রহমান চৌধুরী জাবেদ, যুবলীগ নেতা এনামুল হক এনাম,সার্ক মানবধিকার ফাউন্ডেশন দক্ষিণ সুরমা উপজেলা শাখার সহ-সভাপতি রুহুল আমিন চৌধুরী, জালাল আহমদ, সহ-সাধারণ সম্পাদক শামীম আহমদ, সাংগটনিক সম্পাদক মোঃ দাহিরুজ্জামান সাজাদ,সহ-সাংগটনিক সম্পাদক হাসান আহমদ তাজু, হাসান আহমদ রিপন, আইন বিষয়ক সম্পাদক এডভোকেট শাহিনুল ইসলাম, প্রচার সম্পাদক উজ্জল মিয়া, অর্থ সম্পাদক মাসুদ কাজী, মহিলা বিষয়ক সম্পাদক নুরুন নাহার প্রমূখ।
পরে অতিথিবৃন্দ রেলওয়ে স্টেশন প্রাঙ্গনে অসহায় দুস্থদের মধ্যে খাবার বিতরণ করেন।