শুক্রবার, অক্টোবর ২৩, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি::
২৬ ডিসেম্বর ২০ ২৫
৭:৪৯ অপরাহ্ণ

তালামীয সর্বদা মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রমে ব্রত রয়েছে : ফারহান আহমদ চৌধুরী ফুলতলী
কালীগঞ্জে তালামীযের শীতবস্ত্র বিতরণ

বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া সব ধরনের দুর্যোগ ও সংকটকালে মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন লতিফিয়া এতিমখানা ফুলতলীর ব্যবস্থাপক মাওলানা ফারহান আহমদ চৌধুরী রেদা ফুলতলী।

শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকাল ৩ ঘটিকায় ইছামতি শাহী ঈদগাহ মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, “তালামীযে ইসলামিয়া শুধু একটি ছাত্র সংগঠন নয়, এটি সর্বদা মানবিক ও সমাজসেবামূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে ।

বন্যা, দুর্যোগ, মহামারি কিংবা যে কোনো সামাজিক সংকটে এই সংগঠন সর্বদা মানুষের পাশে দাঁড়িয়েছে।” বাংলাদেশ আনজুমানে তালামীযে ইসলামিয়া ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা, ইছামতি ডিগ্রি কলেজ এবং ৯নং মানিকপুর ইউনিয়ন শাখার উদ্যোগে আয়োজিত কেন্দ্রীয় কর্মসূচী পক্ষকালব্যাপী শীতবস্ত্র অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালামীযে ইসলামিয়া সিলেট পূর্ব জেলার সহসভাপতি আহমদ আল মনজুর, জকিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর এবং আনজুমানে আল ইসলাহ লন্ডন ডিভিশনের সেক্রেটারি মাওলানা আব্দুল কুদ্দুস। মাদরাসা শাখা সভাপতি আহমদ হোসাইন আইমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠিত শীতবস্ত্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি জুবায়ের আহমদ, সহসভাপতি আব্দুল মুকিত, রশিদিয়া বালিকা দাখিল মাদরাসার সুপার আব্দুল কুদ্দুস চৌধুরী তাজুল, কমিটির সদস্য হারুনুর রশিদ, ইছামতি ডিগ্রি কলেজ তালামীযের সভাপতি কাওসার আহমদ, উপজেলা তালামীযের শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মোফাজ্জল হোসেন, মানিকপুর ইউনিয়ন সভাপতি সিদ্দিকুর রহমান, সহসভাপতি কামরুল ইসলাম চৌধুরী, কলেজ শাখার সাবেক সভাপতি আব্দুল হাসিব তাপাদার, সহসভাপতি মাজেদ আহমদ চৌধুরী, ওলিউর রহমান চৌধুরী, ইছামতি দারুল উলুম কামিল মাদরাসা শাখার সহসভাপতি মিসবাহ উদ্দিন চৌধুরী, প্রশিক্ষণ সম্পাদক তাহমিদুর রহমান চৌধুরী, সেক্রেটারি শাহান আহমদ চৌধুরী, মানিকপুর ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক খালেদ সাইফুল্লাহ, প্রচার সম্পাদক আরিফুর রহমান, ইছামতি ডিগ্রি কলেজ শাখার সহশিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক মিজান আহমদ প্রমুখ। এ সময় বক্তারা সংগঠনের আদর্শিক কার্যক্রম, সমাজ সংস্কারে শিক্ষার্থীদের ভূমিকা এবং ভবিষ্যতে মানবকল্যাণমূলক কর্মসূচি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ