বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস( কুমিল্লা) প্রতিনিধি::
৫ নভেম্বর ২০ ২৩
৭:০ ২ অপরাহ্ণ

তিতাসে হরতাল ও অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল

কুমিল্লার তিতাসে হরতাল ও অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

তিতাস উপজেলা আ.লীগের সিনিয়র সহ-সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মুন্সি মজিবুর রহমান এবং কুমিল্লা উত্তর জেলা যুবলীগের সাবেক যুগ্ম- আহবায়ক মো.সারওয়ার হোসেন বাবু'র নেতৃত্বে  রবিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার কড়িকান্দি সড়কে বিএনপি- জামাতের ডাকা গনবিরোধী হরতাল ও অবরোধের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

বিক্ষোভ মিছিলে অংশ গ্রহণ করেন উপজেলা আ.লীগের আ.লীগের সাংগঠনিক সম্পাদক মো.আলম সরকার,উপজেলা যুবলীগের আহবায়ক ও কড়িকান্দি ইউপি চেয়ারম্যান মো.সাইফুল আলম মুরাদ,কড়িকান্দি ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক মো.ছাইদুর রহমান মেম্বার, মো.লেয়াকত আলী মেম্বার, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মো.দেলোয়ার হোসেন, কড়িকান্দি ইউনিয়ন যুব লীগের সভাপতি মো.আওলাদ হোসেন, সাধারণ সম্পাদক মো.তাইজুল ইসলাম তারা, উপজেলা ছাত্রলীগের সভাপতি একে এম কামরুল হাসান তুষারসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ