শাবিপ্রবি প্রতিনিধি::
১২:০ ৮ পূর্বাহ্ণ
কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে শাবিতে হাল্ট প্রাইজ প্রতিযোগিতার রেজিস্ট্রেশন শুরু
কর্মসংস্থান বৃদ্ধি ও বেকারত্ব হ্রাস করার লক্ষ্যে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) তৃতীয়বারের মতো হাল্ট প্রাইজ ক্যাম্পাস রাউন্ডের আয়োজন করতে যাচ্ছে। যার রেজিস্ট্রেশন শনিবার (৫ মার্চ) শুরু হবে, চলবে বুধবার (৯ মার্চ) পর্যন্ত।
শুক্রবার (৪ মার্চ) রাতে বিষয়টি নিশ্চিত করেন ‘হাল্ট প্রাইজ’র শাবিপ্রবির প্রেস অ্যান্ড মিডিয়া কো-অর্ডিনেটর মো. আমিনুল হক লস্কর।
আমিনুল হক জানান, হাল্ট প্রাইজের মুল লক্ষ্য বিশ্বের সাম্প্রতিক সময়ের বিভিন্ন সমস্যার সমাধানে তরুণদের এগিয়ে আনা ও চিন্তাশীল একঝাক তরুণ তৈরি করা। এবারে প্রতিযোগিতার মাধ্যমে করোনায় বেকারত্বের পরিমাণ বৃদ্ধি পাওয়ায় কর্মসংস্থান বৃদ্ধির লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এবারের প্রতিযোগিতার বিষয় হচ্ছে ‘বেকারত্ব হ্রাস করে কিভাবে কর্মসংস্থান আরো বৃদ্ধি করা যায়?’ পোস্টার প্রেজেন্টেশন এর মাধ্যমে প্রতিযোগীরা এ বিষয়ে নিজেদের আইডিয়া তুলে ধরবেন।
এবারের প্রতিযোগিতা তিনটি ইভেন্টে অনুষ্ঠিত হবে। প্রথম ইভেন্টে রেজিস্ট্রেশনকৃত টিমের সদস্যরা নিজেদের আইডিয়া নিয়ে লেখা অনলাইন ও অফলাইনের মাধ্যমে জমা দিবেন। প্রতিটি টিমে তিন থেকে চারজনের সদস্য থাকবেন। পরে এদের মধ্য থেকে বাছাইকৃত ১৫টি টিম নিয়ে আগামী ১২ মার্চ অনলাইনে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। এতে অংশগ্রহণকারীরা নিজেদের আইডিয়া প্রেজেন্টেশনের মাধ্যমে উপস্থাপন করার সুযোগ পাবেন। সর্বশেষ ফাইনাল রাউন্ড আগামী ১৫ মার্চ সরাসরি স্বাস্থ্যবিধি মেনে ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। এতে সেমিফাইনাল রাউন্ড হতে বাছাইকৃত ৫টি টিম অংশগ্রহণ করবে। ফাইনাল থেকে একটা টিমকে অন ক্যাম্পাস চ্যাম্পিয়ন হিসেবে ঘোষনা করা হবে। এছাড়া এ বিষয়ে বিস্তারিত তাদের ফেইসবুক পেইজ Hult Prize at SUST থেকে জানা যাবে।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
জাগপা সিলেট জেলা ও মহানগরের মতবিনিময় সভায় ইঞ্জিনিয়ার…
যুক্তরাজ্যস্থ দিরাইবাসীর উদ্যোগে বিবিসিসিআই লন্ডন রিজিয়নের চেয়ারম্যানের সম্মানে…
জগন্নাথপুরে সংঘ'র্ষের ঘটনায় আরেকজনের মৃ*ত্যু, গ্রেফ'তার ৪
২৮ অক্টোবরের হ'ত্যাকা'ণ্ডের প্রতি'বাদে সিলেট মহানগর শিবিরের বি'ক্ষো'ভ…
বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর…
অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ এবং বৈধ পন্থায়…
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র্যালি
ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
গোলাপগঞ্জে দেশীয় অ'স্ত্রসহ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আ'টক
বাংলাদেশ-জার্মানি সম্পর্ক ও শ্রম খাতের উন্নয়ন নিয়ে শ্রম…
জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘ'র্ষে…
অচিরেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে: শ্রম…
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ