শাবি প্রতিনিধি ::
৮:০ ৪ অপরাহ্ণ
গভীর রাতে শাবিতে ভিসি বিরোধী মশাল মিছিল
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা গভীর রাতে বিশাল মশাল মিছিল করেছে। মিছিলে সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। ভিসির বাসভবনের সামনে শিক্ষার্থীদের অনশনরতস্থল থেকে বৃহস্পতিবার রাত ১২ টায় মশাল মিছিলটি বের হয়। বিশ্ববিদ্যালয়ের পুরো ক্য্যাম্পাস প্রদক্ষিণ শেষে অনশনস্থলে এসে শেষ হয় মশাল মিছিলটি।
এদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত অনশনরত শিক্ষার্থী অসুস্থ হয়ে বিভিন্ন হাসপাতালে হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া আরও ১০ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছেন। তাদেরকে অনশনস্থলে স্যালাইন দেওয়া হচ্ছে। বৃহস্পতিবার রাতে এই ৭ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েন। এর মধ্যে মেধাবী শিক্ষার্থী মরিয়মের অবস্থা সংকটাপন্ন। সহপাঠীরা তাকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। অনশনরত মেডিকেলে ভর্তি কাজল দাস বলেন, ভিসি পদত্যাগ না করলে তিনি আমৃত্যু অনশন করে যাবেন। অনশন ভাঙবেন না।
বুধবার বেলা ৩টা থেকে এ কর্মসূচি করেন শিক্ষার্থীরা। এতে ২৪ জন শিক্ষার্থী এ অনশন অংশ নেন। তারমধ্যে ১৫ জন ছেলে এবং ৯ জন মেয়ে রয়েছেন। পরে বৃহস্পতিবার দুপুরে ১ জন পারিবারিক সমস্যার কারণে বাড়িতে চলে যান বলে জানা যায়।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের বেগম সিরাজুন্নেসা চৌধুরী হলের প্রাধ্যক্ষ জাফরিন আহমেদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তুলে তার পদত্যাগসহ তিন দফা দাবিতে আন্দোলন শুরু করেন হলের কয়েকশ ছাত্রী।রবিবার বিকেলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের আইসিটি ভবনে উপাচার্যকে অবরুদ্ধ করেন। তখন পুলিশ শিক্ষার্থীদের লাঠিপেটা ও তাদের লক্ষ্য করে শটগানের গুলি ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ওই দিন রাত সাড়ে আটটার দিকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ও শিক্ষার্থীদের হল ছাড়ার ঘোষণা দিলেও শিক্ষার্থীরা তা প্রত্যাখ্যান করে উপাচার্যের পদত্যাগ চেয়ে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা, রাজশাহী, জাহাঙ্গীরনগর, খুলনা ও বরিশাল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা।
ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন
জগন্নাথপুরে সংঘ'র্ষের ঘটনায় আরেকজনের মৃ*ত্যু, গ্রেফ'তার ৪
২৮ অক্টোবরের হ'ত্যাকা'ণ্ডের প্রতি'বাদে সিলেট মহানগর শিবিরের বি'ক্ষো'ভ…
বাজুস সিলেট জেলা শাখার নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর…
অবৈধ উপায়ে বিদেশ গমন বন্ধ এবং বৈধ পন্থায়…
যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেটে সমাবেশ ও র্যালি
ফায়ার সার্ভিস স্টেশনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী
গোলাপগঞ্জে দেশীয় অ'স্ত্রসহ ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি আ'টক
বাংলাদেশ-জার্মানি সম্পর্ক ও শ্রম খাতের উন্নয়ন নিয়ে শ্রম…
জগন্নাথপুরে গরুর ঘাস খাওয়া নিয়ে দুই পক্ষের সংঘ'র্ষে…
অচিরেই নিম্নতম মজুরি বোর্ড গঠন করা হবে: শ্রম…
বাণিজ্য মন্ত্রীর পক্ষে বিভিন্ন স্কুলে ক্রীড়া সামগ্রী প্রদান
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়
৭ই মার্চের বঙ্গবন্ধুর ভাষণের গুরুত্ব ও তাৎপর্য
৪ বছর পর সিংহাসন হারালেন গোলাম কিবরিয়া !
ছাতকের গ্রামের বাড়ীতে চিরনিদ্রায় শায়িত হলেন শহীদ ডাঃ…
সিলেট আসা লন্ডনীরা ৫ ঘন্টা ধরে বাসে
বন্যায় বিপাকে শাবির শিক্ষক-শিক্ষার্থী
স্টুডেন্ট ভিসা সুখবর নয়, বিপদ
রায়হানের পরিবারের পাশে খন্দকার মুক্তাদির
সিলেটে ২৫ বছর পর হারানো ভূমি ফিরে পেল…
ব্যারিস্টার সুমন ও ইশরাতকে জরিমানা
সিলেটে আসছেন সার্জারী বিশেষজ্ঞ ডা: বিলকিস ফাতেমা
কবর থেকে লাশ তোলা হবে রায়হানের
সিলেটে আলোচনার কেন্দ্র আজাদ-রণজিৎ
আমাদের ফেসবুক পেইজ