বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ::
২ মার্চ ২০ ২২
৮:৪৪ অপরাহ্ণ

সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ও বিপুল উৎসাহ-উদ্দীপনাসহ আড়ম্বরপূর্ণভাবে আজ ০২ মার্চ ২০২২, বুধবার ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠাতা অধ্যক্ষ লে. কর্নেল আবু হায়দার মো. আসাদুজ্জামান, পিএইচডি। এছাড়াও উপাধ্যক্ষসহ সকল শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। পবিত্র কোরআন হতে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। এরপর দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়। অত:পর শ্রেণি শিক্ষকগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক স্বাগত বক্তব্য রাখেন। নবাগত শিক্ষার্থীদের মধ্য থেকে তিনজন শিক্ষার্থীও তাদের অনুভূতি প্রকাশ করে।

প্রধান অতিথির বক্তব্যের শুরুতে অধ্যক্ষ মার্চ মাসের তাৎপর্য তোলে ধরেন এবং বলেন যে, শিক্ষার্থীদের প্রতিষ্ঠানের শৃঙ্খলা, নিয়ম-কানুন ও স্বাস্থ্যবিধি মেনে নিয়মিত শ্রেণি পাঠদানসহ সকল সহপাঠ্যক্রমিক বিষয়ে অংশগ্রহণ করতে হবে। নিয়মিত মনোযোগ সহকারে লেখাপড়ার পাশাপাশি সুকুমার বৃত্তির বিকাশে স্বত:স্ফূর্তভাবে বিভিন্ন ইভেন্টে অংশগ্রহণ করতে হবে। তিনি আরও বলেন, সফলতার জন্য নিজের মধ্যে মানবিক মূল্যবোধের বিকাশ ও স্বপ্নের চারণভূমি তৈরি করতে হবে এবং সেই ভূমিতে অধ্যবসায় ও শ্রমের অনুসঙ্গ যুক্ত করতে হবে, তবেই আসবে কাঙ্খিত সফলতা।

উল্লেখ্য, ২০১৯ সালে প্রতিষ্ঠিত সিলেট ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ প্রথম বছরেই প্রাথমিক, মাধ্যমিক ও একাদশ শ্রেণিতে পাঠদান শুরু করে এবং এসএসসি ও এইচএসসি-২০২১ পরীক্ষায় ১ম ব্যাচের শিক্ষার্থীরা শতভাগ সাফল্য অর্জন করে।


ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ