শনিবার, মে ২, ২০ ২৬
জকিগঞ্জ প্রতিনিধি
২ মে ২০ ২৬
৭:৫০ অপরাহ্ণ

ছানি অপা'রেশনের জন্য নির্বাচিত ১৬০ জন, মানবিক উদ্যোগে স্বস্তি পেলেন অসহায় মানুষ
শরীফগঞ্জে বালাউটি ছাহেব বাড়ির চক্ষু ক্যা'ম্পে ১,৬৬০ রো'গীর সেবা

সিলেটের জকিগঞ্জ উপজেলার শরীফগঞ্জে বালাউটি ছাহেব বাড়ির উদ্যোগে আয়োজিত দিনব্যাপী বিনামূল্যের চক্ষু চিকিৎসা ক্যাম্পে উপচে পড়া ভিড়ের মধ্য দিয়ে সেবা নিয়েছেন ১ হাজার ৬৬০ জন রোগী। একই সঙ্গে ছানি অপা'রেশনের জন্য প্রাথমিকভাবে ১৬০ জন রোগীকে নির্বাচন করা হয়েছে।

শনিবার (২ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত হযরত শাহ শরীফ (র.) ঈদগাহ মাদরাসা প্রাঙ্গণজুড়ে ছিল মানুষের ঢল। বৃষ্টিভেজা দিন উপেক্ষা করে দূর-দূরান্ত থেকে ছুটে আসা রোগীদের মাঝে স্বস্তি ফিরিয়ে দেয় এ ক্যাম্প। অভিজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে রোগীদের চোখ পরীক্ষা, প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করা হয়। বালাউটি ছাহেব বাড়ির ব্যবস্থাপনায় এবং সেবা ফাউন্ডেশন, বিয়ানীবাজারের সহযোগিতায় আয়োজিত এ উদ্যোগ দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য হয়ে ওঠে আশার আলো।

আয়োজকরা জানান, নির্বাচিত ১৬০ জন রোগীকে ইনক্লুসিভ আই হাসপাতাল-এ নিয়ে সম্পূর্ণ বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে। রোগীদের যাতায়াত, থাকা-খাওয়া ও চিকিৎসা-পরবর্তী সেবার দায়িত্ব নিয়েছে আল্লামা বালাউটি হেল্পিং হ্যান্ডস। এছাড়া অপারেশনপ্রাপ্ত রোগীদের পাশাপাশি অন্যান্য রোগীদেরও বিনামূল্যে কালো চশমা ও দুই মাসের প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হবে। ক্যাম্প পরিদর্শনে এসে অতিথিরা বলেন, একদিনে এত বিপুল সংখ্যক মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করা সত্যিই প্রশংসনীয় এবং সমাজসেবার এক উজ্জ্বল দৃষ্টান্ত।

তারা এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। এসময় উপস্থিত ছিলেন সেবা ফাউন্ডেশন বিয়ানীবাজারের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কামাল আহমদ, সেক্রেটারি মো. আনিসুর রহমান, আল্লামা বালাউটি হেল্পিং হ্যান্ডস-এর পরিচালক মাওলানা মাশুকুর রহমান মারুফ, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুস সবুর, সাবেক ইউপি চেয়ারম্যান এম এ রশিদ বাহাদুর, মাওলানা জামিল আহমদ, জকিগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব লায়েকসহ স্থানীয় সাংবাদিক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়দের মতে, একদিনে এমন বৃহৎ পরিসরে চিকিৎসা সেবা প্রদান জকিগঞ্জে বিরল ঘটনা। এ উদ্যোগ দরিদ্র মানুষের জন্য বড় সহায়তা হয়ে দাঁড়িয়েছে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ