বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
এস এ ডিউক ভূঁইয়া-তিতাস(কুমিল্লা)::
২৯ মার্চ ২০ ২২
২:৩৪ পূর্বাহ্ণ

তিতাসের জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন

কুমিল্লার তিতাস উপজেলার জগতপুর সাধনা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে অভিভাবক প্রতিনিধি হিসেবে বিজয়ী হয়েছেন মীর শওকত লিটন(২৫৯ ভোট), মো. ইব্রাহিম খলিল(২৩৮ ভোট), মো.মজিব (২১১) ও মো.মানিক (২০০ ভোট)। ১৯২ ভোট পেয়ে বিজয়ের আনন্দ থেকে বঞ্চিত হয়েছেন মো. মতিন। রোববার অনুষ্ঠিত এই নির্বাচনে প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) কে এম আবু নওশাদ।নির্বাচনের সার্বিক সহযোগিতা ও তত্বাবধানে ছিলেন স্কুলের প্রধান শিক্ষক ও পদাধিকার বলে সদস্য সচিব মো. গিয়াস উদ্দিন।

জানা যায, ১৯৫০ সালে প্রতিষ্ঠিত এই স্কুলটি প্রতিষ্ঠা করেন মরহুম মৌলভী মমতাজ উদ্দিন আহমেদ ও আলহাজ্ব সামছ্ উদ্দিন আহমেদ। স্কুলটি প্রতিষ্ঠার পর এবারই প্রথম সরাসরি ভোটের মাধ্যমে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়।এছাড়া বিগত প্রতিটি মেয়াদে সমন্বয়ের মাধ্যমে সিলেকশনে অভিভাবক প্রতিনিধি ও সভাপতিসহ অন্যান্য পদের নির্বাচন সম্পন্ন হয়েছে। প্রতিষ্ঠাতা আলহাজ্ব সামছ্ উদ্দিন আহমেদ এর মৃত্যুর পর তাঁরই সু-যোগ্যপুত্র ডা. রওনাক আহমেদ স্কুলের সভাপতির দায়িত্ব পালন করে আসছেন।

বিগত ও চলমান সরকারের বিভিন্ন বরাদ্দকৃত অর্থায়নে এবং এই পরিবারের সহযোগিতায় এখানে হাইস্কুল, প্রাইমারি স্কুল, ইউনিয়ন পরিষদ,ইউনিয়ন স্বাস্থ্য কেন্দ্র,রাস্তা-ঘাট,ব্রিজ -কার্লভাটসহ সমন্বিত উন্নয়ন হয়। রাজধানীতে আর এম সি নামে খ্যাতনামা হসপিটালের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ডা. রওনাক আহমেদ ওখানে মানব সেবায় নিয়োজিত থাকলেও মাটির টানে সময় সুযোগে চলে আসেন নিজ গ্রামে।কিন্তু এলাকার যেকোনো মানুষ, চিকিৎসাসহ নানাহ সহযোগিতা বরাবরই পেয়ে আসছেন তাঁর কাছ থেকে।এমন একজন গুণী ব্যক্তি পেয়ে ধন্য হয়েছেন এলাকাবাসী।নির্বাচনে প্রতিদ্বন্দ্বী সকলের সার্বিক সহযোগিতায় এই এলাকার উন্নয়ন ও আইনশৃঙ্খলা বজায় থাকবে এমনটিই প্রত্যাশা সকলের।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ