বুধবার, এপ্রিল ২৯, ২০ ২৬
ডেস্ক নিউজ ::
৩ মার্চ ২০ ২১
১২:৩৩ পূর্বাহ্ণ

রেডিয়েন্ট ক্লাব সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখা কমিটি গঠন

মাদকনেশাসহ যতো ধরনের অসামাজিক কার্যকলাপ আছে তার বিরুদ্ধে সবাইকে সচেতন করতে মাস তিনেক আগে সিলেট শহরে যাত্রা শুরু হয় রেডিয়েন্ট ক্লাব সিলেটের। অল্পদিনেই তার সুনাম সিলেট বিভাগের আনাচে-কানাচে প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়েছে।

শতসহস্র তরুণ-তরুণী আগ্রহ প্রকাশ করেছে রেডিয়েন্টের সাথে করতে। সবাইকে নিয়ে মাদকমুক্ত একটি সুন্দর সমাজ গঠনের লক্ষ্যে এবং রেডিয়েন্ট ক্লাব সিলেটের বিস্তার সব জায়গায় ছড়িয়ে দিতে ইতিমধ্যে কেন্দ্রীয় কমিটির সব সদস্যদের পরামর্শে সিলেটের প্রত্যেকটি উপজেলায় রেডিয়েন্টের শাখা দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

গতকাল সন্ধ্যায় ছাতক উপজেলা শাখা কমিটি ঘোষণা দেয়ার পর তারই ধারাবাহিকতা বজায় রেখে ক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি ওলীউর রহমান ও সাধারণ সম্পাদক সুমাইয়া আক্তার নাদিয়ার নির্দেশক্রমে আজ সন্ধ্যায় ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখা কমিটি ঘোষণা করা হয়।

ফেঞ্চুগঞ্জ উপজেলা শাখা কমিটিতে যারা যারা রয়েছেন তারা হলেন, সভাপতি উবেদ আহমেদ উমেদ, সহ সভাপতি ইমন আহমদ, সাধারণ সম্পাদক নাহিদ রনি, সহ সাধারণ সম্পাদক হুসাইন আহমদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান অপু, সহ সাংগঠনিক সম্পাদক আহসান খান, প্রচার সম্পাদক আদনান রহমান রুহান, সহ প্রচার সম্পাদক মাহিন খান, অর্থ সম্পাদক এস. কে. আবিদ হাসান, শিক্ষা ও সাহিত্য বিষয়ক সম্পাদক সাজিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য সাইফ আহমেদ, সামি আহমেদ। সবাইকে রেডিয়েন্ট ক্লাব সিলেটের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে রইলো অভিনন্দন ও শুভেচ্ছা। আশা রাখছি সবাই সঙ্ঘবদ্ধভাবে ক্লাবকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্যে কাজ করে যাবেন।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ