শুক্রবার, মে ১, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১৭ ডিসেম্বর ২০ ২০
৫:১৮ অপরাহ্ণ

বিজয় দিবসে পরিবহণ শ্রমিক  ইউনিয়নের শ্রদ্ধা নিবেদন

মহান বিজয় দিবস উপলক্ষে একাত্তরের বীর শহীদদের স্মরণে শ্রদ্ধা নিবেদন করেছে সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক রেজি নং ৭০৭ এর ঐক্য পরিষদ নেতৃবৃন্দ।

বুধবার (১৬ ডিসেম্বর) সকাল ১০টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে এই শ্রদ্ধা জানান তারা।

পরে এক সক্ষিপ্ত পথ সভা অনুষ্ঠিত হয়। সভায় মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধা ও লাখো বাঙালি শহীদানদের আত্মার মাগফেরাত কামনা কামনা করা হয়। পাশাপাশি নেতৃবৃন্দ পরিবহণ শ্রমিক ইউনিয়নের ৫ দাবী বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত সকলকে রাজপথে থেকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানানো হয়।  

শ্রদ্ধা নিবেদকালে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সিএনজি চালিত অটোরিক্সা শ্রমিক রেজি নং ৭০৭ এর সভাপতি জাকারিয়া আহমদ, দপ্তর সম্পাদক মামুনুর রশীদ মামুন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সদস্য আলতাফ আহমদ চৌধুরী, এম. বরকত আলী, লিটন আহমদ, সুজন মিয়া, মুহিবুর রহমান এপল, এমাদ উদ্দিন, মুক্তিযোদ্ধা শাখার সাধারণ সম্পাদক শিবলী আহমদ, গহরপুর শাখার সভাপতি ওয়ারিছ আলী, ইউসুফ আলী, সালেহ আহমদ, মো. ছমির আলী মেম্বার, জুনাব আলী মেম্বার, মো. আকাব মেম্বার, মো. আলমগীর মেম্বার, মো. আবু তালেব মেম্বার, মো. নেছার আহমদ মেম্বার, মো. তিতাস খান, মো. ওয়ারিছ, মো. শামীম আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ