বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
বিশ্বনাথ প্রতিনিধি::
১৩ ডিসেম্বর ২০ ২২
৭:০ ৯ অপরাহ্ণ

প্রতিষ্টাতার মৃত্যুবাষিকীতে যাওয়ায় বিশ্বনাথে ৫ শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের বিক্ষোভ

সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজের সহকারি প্রতিষ্টাতা রাবেয়া খাতুনের মুত্যুবাষির্কীতে অংশ গ্রহণ করায় ৫শিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ করেছে কিছু সংখ্যক শিক্ষার্থীরা।

সোমবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গনে এ ঘটনাটি ঘটেছে। এ ঘটনায় স্কুলের প্রধান শিক্ষক, কলেজ শাখার প্রভাষক ও কর্মচারীসহ ১০জনে বিরুদ্ধে পূর্ব অনুমতি ব্যতিত কর্মস্থলে অনুপস্থিত ও দায়িত্ব অবহেলার কারনে লিখিত অভিযোগ দেয়া হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বরাবরে পৃথকভাবে অভিযোগ দিয়েছেন স্কুলের গভর্নিংবডির সভাপতি ফয়সল আহমদ।

এইচএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র হাসান আহমদ বিক্ষোভের কথা স্বীকার করে বলেন, একজন প্রভাষক ক্লাসে হাজিরা নিয়েছেন। কিন্তু তাদে ক্লাস না নিয়ে স্কুল ছুটি দিয়ে ক্লাসরুমে তালা দিয়ে বেড়াতে চলে যান। এভাবে প্রায় দিন ছাত্রদের হাজিরা নিয়ে ২/৩টি ক্লাস নিয়ে ছুটি দিয়া হয়। গত নভেম্বরে পুরো মাসই স্কুল বন্ধ রাখা হয়েছে। ফলে তাদের পড়া লেখায় মারাত্ব ক্ষতি হচ্ছে।

রাগীব-রাবেয়া হাইস্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি ডা. শাহনুর হোসাইন বলেন, প্রতিষ্টাতার মৃত্যু বার্ষিকীতে যাওয়া আর বেড়ানো শব্দটি এক কথা নয়। বিষয়টি সম্পূর্ন নাটক। এ ব্যাপারে প্রধান শিক্ষক ছিফত আলী বলেন, বিদ্যালয়ের প্রতিষ্ঠাতার কুলখানিতে যাওয়ায় একটি পক্ষ কিছু শিক্ষর্থীকে দিয়ে বিশৃঙ্খলার চেষ্টা করেছে। এটি একটি পরিকল্পিত সাজানো নাটক ছাড়া আর কিছু নয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ