শুক্রবার, অক্টোবর ২৩, ২০ ২৬
বিজ্ঞপ্তি::
২২ ডিসেম্বর ২০ ২৫
১১:১২ অপরাহ্ণ

জামিয়া দারুল ফালাহ’র স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন

সিলেটের ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিয়া দারুল ফালাহ’র স্থায়ী ক্যাম্পাসের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। সোমবার (২২ ডিসেম্বর) সকালে নগরীর ৩১ নম্বর ওয়ার্ডের মিরেরচকে মাদ্রাসার স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে বক্তারা বলেন, এই জমিনে আল্লাহর কালাম ও হাদিসের শিক্ষাকে ছড়িয়ে দিতে মাদ্রাসা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

মাদ্রাসা থেকে শিক্ষা নিয়ে আলেমরা পৃথিবীময় আল্লাহর দ্বীনকে ছড়িয়ে দিচ্ছেন। তাই ইলম জারি রাখতে মাদ্রাসা বুনিয়াদ রাখতে হবে। যারা মাদ্রাসা প্রতিষ্ঠা ও পরিচালনার সাথে সম্পৃক্ত থাকবেন, ইনশাআল্লাহ তারা পরকালে নাজাত পাবেন।

বক্তারা আরো বলেন, হাফিজ মাওলানা শিব্বির আহমদ অত্যন্ত সুনাম ও সফলতার সাথে নগরীর সোনারপাড়ার রায়নগরে জামিয়া দারুল ফালাহ’র কার্যক্রম চালাচ্ছেন। নতুন আঙ্গকে যাত্রায় জামেয়া সিলেটের শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে ইনশাআল্লাহ।

জামিয়া দারুল ফালাহ’র প্রিন্সিপাল হাফিজ মাওলানা শিব্বির আহমাদ এর পরিচালনায় ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাজির বাজার মাদরাসার মুহতামিম মাওলানা আব্দুস সোবহান, সুরইঘাট মাদ্রাসার শায়খুল হাদিস মাওলানা শফিকুর রহমান সুরইঘাটি, রেঙ্গা মাদ্রাসার মুহতামিম মাওলানা মুহিউল ইসলাম বোরহান, কাজির বাজার মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি শফিকুর রহমান, উসমানী মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. আখলাক আহমেদ, যুক্তরাজ্য প্রবাসী ক্বারী আব্দুল মুকিত আজাদ, দ্বীন টিভির উপস্থাপক মাওলানা শফিক উদ্দিন, ক্বারী মাওলানা সিরাজুল ইসলাম, ডা. সিরাজুল ইসলাম খান, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা আবু তাহের চৌধুরী, শাহজালাল উপশহরের প্রাতঃভ্রমণ ক্লাবের সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন, ফুলবাড়ি মাদ্রাসা সহকারি শিক্ষক মো. আব্দুল হান্নান, বিশিষ্ট ব্যবসায়ী মো. কাওসার আহমদ টিপু, যুক্তরাজ্য প্রবাসী মো. জাহাঙ্গীর খান, মাওলানা শাহ আশিকুর রহমান, রইসুল উলুম মাদ্রাসার মুহতামিম হাফিজ রইছ উদ্দিন, চতুল মহিলা মাদ্রাসার মুহতামিম মাওলানা বদরুল ইসলাম, মনসুরিয়া ফাজিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল মাওলানা আতাউর রহমান, জামিয়া দারুল কুরআন এর মুহাদ্দিস মাওলানা আশরাফ উদ্দিন চৌধুরী, মীরেরচক জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা ফাইয়্যাজ আহমদ, দারুন নাজাত মডেল মাদ্রাসার পরিচালক মাওলানা খায়রুল ইসলাম, মাওলানা উবায়দুল্লাহ, হাফিজ আব্দুল আলিম প্রমুখ। ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে দেশ ও জাতির কল্যাণ এবং জামেয়ার সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ