১:৫৪ অপরাহ্ণ
দি আইডিয়াল এডুকেটেড সোসাইটির ৫ম মেধা বৃত্তি প্রদান সম্পন্ন
ধর্মীয় শিক্ষা মানুষকে পারস্পরিক শ্রদ্ধাবোধে উৎসাহিত করে -অধ্যক্ষ সুজাত আলী রফিক
উত্তর সদরের শিক্ষা উন্নয়ন কর্মকাণ্ডে নিয়োজিত ‘দি আইডিয়াল এডুকেটেড সোসাইটি’র উদ্যোগে ৫ম মেধাবৃত্তি পরীক্ষায় বৃত্তিপ্রাপ্তদের মধ্যে পুরস্কার প্রদান অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বুধবার সকাল ১০ ঘটিকায় সিলেট সদর উপজেলার বড়কাপনস্থ রাজারগাঁও জামিউল উলুম দাখিল মাদরাসা মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি ডিগ্রি কলেজের অধ্যক্ষ সুজাত আলী রফিক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সিলেট জেলা পরিষদের ১ নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ শাহনূর।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন- বিশিষ্ট সমাজসেবী ও ২ নং হাটখোলা ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব আজির উদ্দিন , রাজারগাঁও জামিউল উলুম দাখিল মাদরাসার সুপার মাওলানা শেহাবুল হক শরীফ।
সোসাইটির সভাপতি ও রাজার গাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক হেলাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নজমুল হুদা জিয়ার পরিচালনায় অনুষ্ঠিত মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে অধ্যক্ষ সুজাত আলী রফিক বলেন, শিক্ষা ছাড়া মানব জীবনে উন্নতি অগ্রগতি সম্ভব নয়। শিক্ষা মানব জীবনের উন্নতি অগ্রগতি সোপান। একটি শিশু সুশিক্ষিত হলে একটি সমাজ শিক্ষিত হয়ে যায়।তাই আমাদের ছেলে মেয়ে কে সুশিক্ষায় শিক্ষিত করতে হবে। বিশেষ করে, ধর্মীয় শিক্ষার প্রসার ও ধর্ম চর্চাকে সহজ হিসেবে দেখতে হবে। কারণ ধর্মীয় শিক্ষা মানুষকে পারস্পরিক শ্রদ্ধাবোধে উৎসাহিত করে। ছোট ছোট সোনামণিদের সুশিক্ষায় শিক্ষিত করতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ অতিথিবৃন্দ ছাড়াও বক্তব্য রাখেন- সানরাইজ আইডিয়াল একাডেমির প্রধান শিক্ষক সফির উদ্দীন , আল মিনা একাডেমির প্রধান শিক্ষক ইমাদ উদ্দীন, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজ সেবক এটিএম সেলিম ,দারুল মোস্তফা দাখিল মাদরাসার সহ সুপার মাওঃ রইছ উদ্দিন, রাজারগাঁও দাখিল মাদরাসার শিক্ষক হাফিজ গিয়াস উদ্দিন ও কুতুব আল ফরহাদ, সোসাইটির সহ -সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সোসাইটির শিক্ষা ও সাংস্কৃতিক সম্পাদক কামরুল হাসান প্রমূখ ।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন সোসাইটির অর্থ সম্পাদক হাফিজ রুহুল আমিন, ইসলামী সংগিত পরিবেশন করেন আব্দুল্লাহ আল মামুন এবং স্বাগত বক্তব্য রাখেন- দি আইডিয়াল এডুকেটেড সোসাইটির সদস্য আমান আহমদ চৌধুরী ।
উপস্হিত ছিলেন বেগম রোকেয়া গালর্স স্কুলের শিক্ষক মামুন আহমদ, বৃহত্তর উমাইরগাঁও হাফিজিয়া মাদ্রাসার শিক্ষক ফয়সল আহমদ, সোসাইটির সদস্য বাতির আলী, মুনজুর আহমদ, রইছ উদ্দিন, বদরুল আমিন, রাসেল আহমদ প্রমূখ।
পরে অতিথিবৃন্দ মেধাবীদের হাতে পুরস্কার তুলে দেন। প্রথম পুরস্কার লাভ করেছ আল হেরা একাডেমির মিশকাতুল জান্নাত নাবিলা । ২য় পুরস্কার লাভ করেছে যৌথ ভাবে রয়েল একাডেমির নিশাত বিন লিজা ও আল হিকমাহ তালিমুল কোরআন একাডেমির মোহনা আক্তার। ৩য় পুরস্কার লাভ করেছে যৌথ ভাবে রাজারগাঁও দাখিল মাদরাসার তৈয়বা জান্নাত লাকি ও রয়েল একাডেমির আব্দুল হাসান। এছাড়া সাধারণ গ্রেডে আরও ৩০ জনকে বিশেষ পুরস্কার দেয়া হয়।
উল্লেখ্য, গত ২৫ অক্টোবর ২০১৯ তারিখে ৫ম মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।