বৃহস্পতিবার, আগস্ট ২৭, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
২৩ জানুয়ারী ২০ ২১
৪:৩৯ অপরাহ্ণ

জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলা শাখার শীতবস্ত্র বিতরণ

জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলা শাখার উদ্যোগে অসহায় গরীব মহিলাদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শুক্রবার (২২ জানুয়ারি) জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলা শাখার উপশহরস্থ কার্যালয়ে এই শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলা শাখার চেয়ারম্যান হেলেন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেনের সহধর্মিণী মোমেন ফাউন্ডেশনের চেয়ারম্যান ও বিশিষ্ট সমাজসেবী সেলিনা মোমেন। বিশেষ অতিথি সিলেট মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহানারা বেগম,সিলেট জেলা মহিলা আওয়ামীলীগ সভাপতি সালমা বাছিত, জাতীয় মহিলা সংস্থার সদস্য সালমা বেগম, নুরুন নাহার।

এছাড়াও উপস্থিত ছিলেন, জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলা শাখার কর্মকর্তা মোঃ আব্দুল লতিফ, সুফিয়া বেগম, এনাম আহমদ।

প্রধান অতিথির বক্তব্যে সেলিনা মোমেন বলেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় মহিলা সংস্থার মাধ্যমে মহিলাদের জীবন ও মান উন্নয়নে যে সুযোগ করে দিয়েছেন, সমাজের দরিদ্র ও অবহেলিত জনগোষ্ঠীর মহিলারা সেটা সুফল ভোগ করে স্বাবলম্বী হয়ে উঠতে পারে। তিনি বলেন, জাতীয় মহিলা সংস্থা থেকে বিভিন্ন কাজের প্রশিক্ষণ নিয়ে বসে থাকলে চলবে না। এই প্রশিক্ষণকে কাজে লাগিয়ে নিজেদের আরও দক্ষ করে গড়ে তুলতে হবে। সভাপতির বক্তব্যে হেলেন আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারী অধিকার ও নারীদের উন্নয়নে সব সময় কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন, সম্পুর্ণ বিনা মূল্যে জাতীয় মহিলা সংস্থা সিলেট জেলা শাখার অধীনে গরীব ও অসহায় মহিলাদের সেলাই, কম্পিউটার ও মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণের ব্যাবস্থা চালু করা হয়েছে যাতে করে হতদরিদ্র ও অবহেলিত নারীরা প্রশিক্ষণ নিয়ে নিজের ও দেশের উন্নয়নে অবদান রাখতে পারে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ