বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
৬ জুন ২০ ২৩
১১:৪৫ অপরাহ্ণ

দাউদকান্দির গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির ছাত্রীর মৃত্যু

কুমিল্লার দাউদকান্দি গৌরীপুর সুবল আফতাব উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণি খ- শাখা রোল -১৪, হাবিবা আক্তার মৃত্যু বরন করেছে। তাঁকে ঢাকা নেওয়ার পথে গাড়িতে মৃত্যু বরন করে। তাঁর মা একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।

সূত্র জানায়, হাবিবার মা হাবিবাকে খাওয়ানোর জন্য বেলা ১১ টার দিকে রুটি ডালভাজি ও তালের শাস নিয়ে আসে স্কুলে।

সামান্য পরিমাণ নাস্তা ও তালের শাস খাওয়ার পর হাবিবা অসুস্থ বোধ করে,এমতাবস্থায় শিক্ষক বৃন্দ তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুর নিয়ে যায় কর্তব্যরত চিকিৎসক হাবিবাকে সংজ্ঞা হারানো অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

ওখানে যাওয়ার পথে নাকে মুখে রক্তক্ষরণ হয় এবং বলদা খাল এলাকায় তাঁর মৃত্যু ঘটে।হাবিবার মা মাকসুদা বেগম শোলাকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক,তাঁর বাবার নাম জিয়াউল হক, তাদের গ্রামের বাড়ি তিতাস উপজেলার চান্দ নাগের চর গ্রামে।তথ্য নিশ্চিত করেন প্রধান শিক্ষক মো. সেলিম।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ