৬:৫৩ অপরাহ্ণ
জকিগঞ্জ এসোসিয়েশনের সীরাত বিষয়ক মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার প্রদান
প্রবাসী সংগঠন জকিগঞ্জ এসোসিয়েশন কর্তৃক পবিত্র ঈদে মীলাদুন্নবী (স) উদযাপন উপলক্ষে জকিগঞ্জ উপজেলাব্যাপী সিরাত বিষয়ক মেধা যাচাই প্রতিযোগিতার পুরস্কার প্রদান সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বিকাল ২টার সময় জকিগঞ্জ ইখওয়ান সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে সীরাত বিষয়ক বিভিন্ন ক্যটাগরিতে তিন গ্রুপে ১৩ জন প্রতিযোগীকে ১ম, ২য় ও ৩য় বিভাগে পুরস্কৃত করা হয়। সর্বোচ্ছ সংখ্যক পুরস্কার অর্জন করে ফুলতলী ইসলামিক মডেল একাডেমী।
এছাড়াও আরো ২০ জনকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়। জকিগঞ্জ এসোসিয়েশনের কোষাধ্যক্ষ প্রভাষক মাওলানা ইমাদ উদ্দীনের সভপতিত্বে ও জকিগঞ্জ সিনিয়র মাদ্রাসার সহকারী শিক্ষক মাওলানা ফদলুর রহমান ও কায়েস মাহমুদ চৌধুরী শিপারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাদেদেওরাইল ফুলতলী কামিল (এমএ) মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা নজমুল হুদা খান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ সিনিয়র ফাজিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও. হুছাইন আহমদ তাপাদার, সোনাপুর মাজহারুল উলূম আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা কুতবুল আলম, জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুল বাছিত, গঙ্গাজল হাসানিয়া সিনিয়র মাদ্রাসার সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ, ফুলতলী ইসলামিক মডেল একাডেমির শিক্ষক মাও. সুহেল আহমদ, জকিগঞ্জ এসোসিয়েশনের ধর্ম বিষয়ক সম্পাদক মালেয়শিয়া প্রবাসী হাফিজ বেলাল আহমদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন জকিগঞ্জ উপজেলা আল-ইসলাহ'র সহ-সাংগঠনিক সম্পাদক জুবায়ের আহমদ, সিলেট পূর্ব জেলা তালামীযের অফিস সম্পাদক আবু সাঈদ আশিক, জকিগঞ্জ উপজেলা তালামীযের সভপতি আলীম উদ্দীন, জকিগঞ্জ এসোসিয়েশনের তথ্য সংরক্ষণ বিষয়ক সম্পাদক কাতার প্রবাসী মুজিবুর রহমান, আমেরিকা প্রবাসী আব্দুল কুদ্দুস প্রমুখ।