বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
৯ অক্টোবর ২০ ২৩
৫:০ ৪ অপরাহ্ণ

গৌরীপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের নবীনবরণ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার গৌরীপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।পবিত্র কোরআন তেলওয়াত পাঠের মাধ্যমে সোমবার সকাল ১০টায় গৌরীপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

গৌরীপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল মো.মুসাকালিমুল্লাহ'র সভাপতিত্বে এবং ভাইস প্রিন্সিপাল (ইংরেজি) প্রভাষক রিয়াজ আল আসাদের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন গৌরীপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের চেয়ারম্যান মো. রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন গৌরীপুর অক্সফোর্ড স্কুল এন্ড কলেজের শিক্ষক সোহেল রানা, রোমান, তানজিলা আক্তার, জুয়েল রানা, সুজিত বিশ্বাসসহ শিক্ষার্থীরা।অনুষ্ঠানে নতুন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেন দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীবৃন্দ। এ সময় শিক্ষার্থীদের ক্লাস রুটিন, কলেজের নিয়ম নির্দেশনাসহ, বুক লিষ্ঠ তাদের হাতে তুলে দেওয়া হয়। সবাইকে মিষ্টিমুখ করিয়ে শেষ করা হয় নবীণ বরণ অনুষ্ঠান।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ