বুধবার, এপ্রিল ১, ২০ ২৬
দক্ষিণ সুরমা প্রতিনিধি::
১ এপ্রিল ২০ ২৬
৯:১৬ অপরাহ্ণ

দক্ষিণ সুরমা প্রেসক্লাবের নির্বাচন ২ মে, তফসিল ঘোষণা

দক্ষিণ সুরমার ঐতিহ্যবাহী সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান দক্ষিণ সুরমা প্রেসক্লাবের (২০২৬-২৭) মেয়াদের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। গত ৩০ মার্চ সোমবার বিকেলে সাবজেক্ট কমিটির সদস্য ও দক্ষিণ প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক এম আহমদ আলী এই তফসিল ঘোষণা করেন।

এ সময় সাবজেক্ট কমিটির সদস্য ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি আফতাব উদ্দিন, সাবজেক্ট কমিটির সদস্য, ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য গোলাম মর্তুজা বাচ্চু উপস্থিত ছিলেন। প্রেসক্লাব নির্বাচন আগামী ০২ মে, শনিবার নগরীর দক্ষিণ সুরমার ভার্থখলাস্থ মৌবন সুপার মার্কেটে অবস্থিত প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

সাধারণ সভা শুরু হবে সকাল ১০টায়। বিকেল ৩টা থেকে শুরু হবে ভোট গ্রহণ। একটানা চলবে বিকেল ৫টা পর্যন্ত। দক্ষিণ সুরমা প্রেসক্লাব সিলেট এর এক প্রেস বিজ্ঞপ্তিতে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। এর আগে কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

নির্বাচনি তফসিল অনুযায়ী মনোনয়নপত্র প্রদান করা হবে ১৮ এপ্রিল শনিবার বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত। জমা নেওয়া হবে ২১ এপ্রিল মঙ্গলবার বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত। যাচাইকৃত প্রার্থীর তালিকা প্রকাশ করা হবে ২৩ এপ্রিল বৃহস্পতিবার বিকাল ৪টায় এবং প্রত্যাহার ২৫ এপ্রিল শনিবার বেলা ২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ