বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
২৬ আগস্ট ২০ ২৩
৯:৩৭ অপরাহ্ণ

তিতাসে নিরাপদ চিকিৎসা চাই শাখার ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্মরণ সভা অনুষ্ঠিত

কুমিল্লার তিতাস উপজেলার নিরাপদ চিকিৎসা চাই সামাজিক সংগঠনের আয়োজনে সংগঠনের ৫ম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

২৬ আগস্ট শনিবার বিকাল ৫ টায় উপজেলার বাতাকান্দি বাজারে মাহবুব ডেন্টাল কেয়ারে সংগঠনের ৫ ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

নিরাপদ চিকিৎসা চাই তিতাস উপজেলার আহ্বায়ক মো.মাহবুবুর রহমান শ্যামল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন নিচিচা কুমিল্লা জেলার সভাপতি,কবি ও কলামিস্ট মো. আলী আশরাফ খান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন,নিচিচা কুমিল্লা জেলার সাধারণ সম্পাদক মো. হালিম সৈকত,নিচিচা কুমিল্লা জেলার সাংগঠনিক সম্পাদক মো. শরিফুল ইসলাম।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন সদস্য মো. আলমগীর হোসেন,বশির আহমেদ, মো.শাহজাহান মাস্টার,স্বেচ্ছাসেবী এস এ ডিউক ভূইয়া ও ইমান হোসেন প্রমূখ।

অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন,বাতাকান্দি বাজার বাসস্ট্যান্ড মসজিদের ঈমাম মাও. মুহাম্মদ রফিকুল ইসলাম।

সভায় প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, '২০১৮ সালের ১৫ আগস্ট ইঞ্জিনিয়ার মোঃ যুবরাজ খানের পুত্র নওশাদ খান অপচিকিৎসায় মৃত্যু বরণ করেন।

এই শোককে স্মৃতিতে ধরে রাখতে এবংসামগ্রিক ভাবে জাতির জন্য সুচিকিৎসা নিশ্চিত করতে তিনি এই সামাজিক সংগঠন প্রতিষ্ঠা করেন। আর এই লক্ষ্যে দেশব্যাপী যুবরাজ খান এবং তাঁর নির্দেশনায় হাজার হাজার কর্মী কাজ করে যাচ্ছেন'।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ