বৃহস্পতিবার, জুন ২৫, ২০ ২৬
তিতাস (কুমিল্লা) প্রতিনিধি::
১ মার্চ ২০ ২৩
৯:৫১ অপরাহ্ণ

দাউদকান্দিতে ড.খন্দকার মারুফ হোসেনের মিথ্যা মামলা প্রত্যাহারের বিক্ষোভ মিছিল

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য এবং সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেনসহ নেতৃবৃন্দের উপর পুলিশের নগ্ন হামলার প্রতিবাদে ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে  বুধবার দাউদকান্দি পৌর বিএনপি এবং অঙ্গসংগঠনের উদ্যোগে বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করা হয়েছে।

মিছিলপূর্ব সমাবেশের সভাপতিত্ব করেন পৌর বিএনপির সভাপতি নূর মোহাম্মদ সেলিম সরকার। প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক নুরুল আমিন নাঈম সরকার, সিনিয়র সহ-সভাপতি মোস্তাক সরকার, সহ সভাপতি সালাহউদ্দিন কাউন্সিলর ও বাবুল মোল্লা, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব হোসেন হিরণ, সাংগঠনিক সম্পাদক কাওছার আলম সরকার ও খন্দকার বিল্লাল হোসেন (সুমন কাউন্সিলর), কুমিল্লা উত্তর জেলা যুবদলের সভাপতি ভিপি শাহাবুদ্দিন ভুইয়া, পৌর যুবদলের আহবায়ক শরীফ চৌধুরী, দাউদকান্দি উপজেলা যুবদলের সদস্য সচিব মো.রোমান খন্দকার , পৌর যুবদলের সিনিয়র যুগ্ম- আহবায়ক মহিউদ্দিন তালুকদার, যুগ্ম- আহবায়ক আসাদুজ্জামান লিমন, পৌর শ্রমিক দলের সভাপতি মো. হোসেন মিয়া, যুগ্ম -সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম ,পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক কামাল হোসেন ,সিনিয়র যুগ্ম- আহবায়ক হুমায়ূন তালুকদার ,সদস্য সচিব জামাল মোল্লা, পৌর মহিলা দলের সভাপতি আইরিন সরকার, সাধারণ সম্পাদক শিল্পী আক্তার, দাউদকান্দি উত্তর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মো. মহসিনসহ অঙ্গসংগঠনের প্রায় সকল নেতাকর্মী।

উল্লেখ্য, গত শনিবার কুমিল্লা উত্তর জেলা বিএনপির পদযাত্রায় বিনা উস্কানিতে চান্দিনা পুলিশের রাবার বুলেট ,কাদানে গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জে কমপক্ষে ৩৫ নেতাকর্মী আহত হয়েছেন।

পরদিন উল্টো ড. খন্দকার মারুফ হোসেনসহ বিএনপির ২০০ নেতাকর্মীর বিরুদ্ধে চান্দিনা থানায় একটি মিথ্যা মামলা করা হয়েছে।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ