৯:০ ৮ অপরাহ্ণ
কিশোরী মোহন (বালক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বই উৎসব
বছরের প্রথম দিনে নতুন বই এর ঘ্রাণ আর সেই বই হাতে পাওয়ার আনন্দটাই অন্যরকম। ১লা জানুয়ারী কিশোরী মোহন (বালক) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিতে বিদ্যালয়ে এসেছিলেন বাংলাদেশ আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল।
বিদ্যালয়ের পি.টি.এ কমিটির সভাপতি মোঃ খুরশেদ সিরাজ এর সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক শ্রাবণী ধর চৌধুরীর সঞ্চালনায় এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শাহীন রাজা , শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি মোঃ খুরশেদ সিরাজ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, অভিভাবকবৃন্দ ও কোমলমতি ছাত্র -ছাত্রীরা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফরিদা পারভীন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন মোঃ শাহীন রাজা ও মোঃ খুরশেদ সিরাজ।
প্রধান অতিথি তার বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্য করে বলেন, একটা উন্নয়নশীল দেশ হওয়া সত্বেও সরকার একধারে ১১ বছর ধরে বছর এর প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিচ্ছে যা অনেক উন্নত দেশও করতে পারেনি। তাই শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হয়ে এ দেশের কল্যানে ও দেশ গড়ার কাজে আত্মনিয়োগ করতে হবে ।