বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
ড্রীম সিলেট ডেস্ক
১০ সেপ্টেম্বর ২০ ২০
৩:৫৯ অপরাহ্ণ

ছাতকে ছাত্র অধিকার পরিষদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত

হাসান আহমদ, ছাতক প্রতিনিধি::সুনামগঞ্জের ছাতকে বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ ছাতক দোয়ারাবাজারের উদ্দ্যেগে আয়োজিত আলোচনা ও সংবর্ধনা অনুষ্টান অনুষ্টিত হয়েছে।

গতকাল ৯ই সেপ্টেম্বর বুধবার বিকেলে স্থানীয় টেটিয়ারচর পয়েন্টে, সুনামগঞ্জ জেলা ছাত্র অধিকার পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক মাওঃ আলী আসগরের সভাপত্বিতে ও জেলা ছাত্র অধিকার পরিষদের সদস্য হাফিজ দিলোয়ার হোসাইনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফুল হক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাধারন সম্পাদক আলী হাসান চৌধুরী, সাংগঠনিক সম্পাদক আমিনুল হক রুবেল, উপদপ্তর সম্পাদক পারভেজ আহমদ।

উপস্থিত নেতাকর্মীরা সমসাময়িক দেশের বিভিন্ন পরিস্থিতি নিয়ে বক্তব্য প্রদান করেন।সবার বক্তব্যের মূল বিষয় ছিলো দেশকে কিভাবে এগিয়ে নেওয়া যাবে কিভাবে অধিকার আদায়ের মাধ্যমে আপামর মেহনতী মানুষের পাশে দাড়ানো যাবে।

সর্বপরি সবার আশা একটাই দেশে স্থিতিশীল পরিস্থিতি বিদ্যমান রেখে ছাত্রদের কে নিয়ে একটা সুষ্ঠু সুন্দর সোনার বাংলাদেশ গঠন।

এসময় উপস্থিত ছিলেন ছাতক দোয়ারাবাজার উপজেলার ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দ।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ