৬:৫১ অপরাহ্ণ
শাহ আরেফিন টিলায় পুলিশের অভি'যানে আ'ট'ক ৩টি ট্রাক্টর
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় অভি'যান চালিয়েছে কোম্পানীগঞ্জ থানা পুলিশ। এসময় পাথর বুঝাই ও লাল বালু সহ ৩টি ট্রাক্টর আ'ট'ক করে নিয়ে যায় পুলিশ।
মঙ্গলবার রাত ২টায় কোম্পানীগঞ্জ থানার সহকারি পরিদর্শক আবদুল্লাহ আল মামুনের নেতৃত্বে শাহ আরেফিন টিলায় অভি'যান চালানো হয়। পুলিশ জানায়, শাহ আরেফিন টিলা ও মাজার রক্ষায় কোম্পানীগঞ্জ থানা পুলিশের অভিযানে শাহ আরেফিন এ সময় শাহ আরেফিন টিলার পাথর ও লাল বালু সহ ৩টি ট্রাক্টর আটক করে থানায় নিয়ে আসা হয়।
কোম্পানীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম খান জানান, শাহ আরেফিনের মাজার থেকে পাথর উত্তোলনের খবর পেয়ে আমরা অভিযান পরিচালনা করি। এসময় পাথর উত্তোলনের সাথে জড়িত থাকায় ৩টি ট্রাক্টর আটক করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। শাহ আরেফিন টিলা থেকে পাথর উত্তোলনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।