বৃহস্পতিবার, অক্টোবর ২৯, ২০ ২৬
শাবিপ্রবি প্রতিনিধি::
১১ মার্চ ২০ ২৩
৬:৪৯ অপরাহ্ণ

শাবিতে ১২দিন ব্যাপী টেকসই সমুদ্র সম্পদ বিষয়ক প্রশিক্ষণ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) ‘টেকসই সমুদ্র সম্পদ ব্যবস্থাপনা’ বিষয়ক ১২ দিনব্যাপী এক আন্তর্জাতিক প্রশিক্ষণ অনুষ্ঠিত হতে যাচ্ছে যুক্তরাজ্যের সমুদ্র বিষয়ক সংস্থা পোগো এবং শাবির সমুদ্রবিজ্ঞান বিভাগের যৌথ উদ্যোগে আগামী ১২ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত চলবে এ প্রশিক্ষণ কর্মশালা।

শনিবার (১১মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন আয়োজক কমিটির আহ্বায়ক বিভাগের সহকারী অধ্যাপক সুব্রত সরকার। আয়োজকরা বলেন, দেশে প্রথমবারের মত এই আন্তর্জাতিক ট্রেনিং প্রোগ্রামের আয়োজন করতে যাচ্ছে সমুদ্রবিজ্ঞান বিভাগ।

সংবাদ সম্মেলনে আহ্বায়ক সুব্রত সরকার আরও বলেন, জাতিসংঘের সমুদ্রবিজ্ঞান দশক (২০২১-২০৩০) প্রোগ্রাম ও ভারতের জাতীয় সমুদ্র তথ্যসেবা কেন্দ্রের সহযোগিতায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং সিলেট শহরের একটি অভিজাত হোটেলে প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করা হবে। এতে দেশ এবং বিদেশের ২২ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করবেন।

‘‘প্রশিক্ষক হিসেবে যুক্তরাজ্যের পস্নাইমাউথ বিশ্ববিদ্যালয়, ভারতের জাতীয় সমুদ্র তথ্যসেবা কেন্দ্র, ঢাকা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় ও বেসরকারী গবেষণা প্রতিষ্ঠান সিপিআরডির মোট ৬ জন প্রতিনিধি সমুদ্র গবেষণার নানা দিক সম্পর্কে এতে প্রশিক্ষণ দিবেন।

সুব্রত সরকার আরও বলেন, 'এছাড়া ট্রেনিংয়ের পর দুই দিনব্যাপী আআন্তর্জাতিক সিম্পোজিয়াম অনুষ্ঠিত হবে। এর মধ্যে ২৪ মার্চ সিম্পোজিয়ামের উদ্বোধন করবেন শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ। ২৫ মার্চ অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠিত হবে। সিম্পোজিয়ামে বিভিন্ন টেকনিক্যাল সেশনে সমুদ্র সম্পদের সঠিক ব্যবহার, সুনীল অর্থনীতির ক্রমবিকাশ, সমুদ্র সম্পদের সঠিক ব্যবহার, সমুদ্র ব্যবস্থাপনাসহ ইত্যাদি বিষয়ে প্রবন্ধ উপস্থাপিত করা হবে।'

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ