বৃহস্পতিবার, এপ্রিল ২৩, ২০ ২৬
কোম্পানীগঞ্জ প্রতিনিধি::
১ নভেম্বর ২০ ২৩
৫:১১ অপরাহ্ণ

‌কোম্পানীগ‌ঞ্জে এওয়ার্ডের এড‌ভো‌কে‌সি সভা অনুষ্ঠিত

নরো‌জিয়ান সংস্থা (এনওআরইসি) এর অর্থায়নে এবং এসোসিয়েশন অফ ওয়ার্কারস ফর অল্টারনেটিভ রুরাল ডেভেলপমেন্ট-এওয়ার্ড কর্তৃক বাস্তবায়িত মা ও শিশু স্বাস্থ‌্য এবং কি‌শোর কি‌শো‌রি‌দের যৌন ও প্রজনন স্বাস্থ‌্য বিষয়ক এক এড‌ভো‌কে‌সি সভা বুধবার দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদ হলরু‌মে অনু‌ষ্টিত হয়। স্থানীয় প্রাক্তন মেম্বার আব্দুল জলিলের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইসলামপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিয়াদ আলী।

বি‌শেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন, উপ‌জেলা কৃ‌ষি কর্মকর্তা আব্দুল ম‌তিন, উপজেলা স্বাস্থ্য সহকারী আব্দুল হাছিব, কোম্পানীগঞ্জ প্রেসক্লাবের তথ্য ও প্রযুক্তি সম্পাদক আকবর রেদওয়ান মনা, ৭নং ওয়ার্ডের মেম্বার লিটন আহমদ, এওয়ার্ডের প্রোগ্রাম কোঅ‌র্ডিনেটর ফারুক আহমদ। সংস্থার প্রজেক্ট অফিসার জ্যোতি দেবীর সঞ্চালনায় অনুষ্ঠা‌নের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সংস্থার ইউনিট ম্যানেজার নজরুল ইসলাম।

প্রকল্পের অধীনস্থ উপকারভোগীদের মধ‌্য থে‌কে উপ‌স্থিত ছি‌লেন ম‌ল্লিকা, ছালমা, নুরু‌ন্নেছা, শা‌হিনা, জাহারা, আ‌নোয়ারা বেগম। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন এওয়ার্ডের কর্মকর্তা ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদের মধ‌্য থে‌কে ছালমা ও ম‌ল্লিকা তা‌দের বসত বা‌ড়ি‌তে স‌বিজ চা‌ষ ও পরব‌র্তি সফলতা তু‌লে ধ‌রেন। উল্লেখ‌্য যে উক্ত প্রক‌ল্পের অ‌ধীনে বিগত সম‌য়ে ১৪০ জন‌কে বাড়ির আ‌ঙ্গিনায় স‌বজি চা‌ষের উপর প্রশিক্ষণ ও প্রয়োজনীয় সার বীজ প্রদান কর‌া হয়।

সভায় বক্তারা ব‌লেন, দে‌শের সা‌র্বিক উন্নয়‌নে সরকা‌রের পাশাপা‌শি বেসরকা‌রি সংস্থাগু‌লো নি‌রলসভাবে কাজ ক‌রে যা‌চ্ছে এবং এওয়ার্ড কোম্পানীগ‌ঞ্জে যে কাজ কর‌ছে তা অন‌্যতম। বর্তমান দুর্যোগকালীন সময়ে নিজ নিজ পরিবারকে স্বাবলম্বী করতে হলে এবং স্ব‌নির্ভরশীল হওয়ার কোন বিকল্প নেই, তাই নিজ নিজ খাদ‌্যশষ‌্য উৎপাদ‌নে সকল‌কে বিশেষ মনোনিবেশ প্রদানের জন্য উপকারভোগীদের প্রতি জোর তাগিদ প্রদান করা হয়। সভায় প্রকল্প কা‌জের পাশাপা‌শি অত্র এলাকার সা‌র্বিক কৃ‌ষি উন্নয়‌নে এওয়ার্ড কর্তৃক বি‌ভিন্ন প‌দক্ষে‌পের ভূয়‌সি প্রশংসা ক‌রা হয়।

ফেইসবুক কমেন্ট অপশন
এই বিভাগের আরো খবর
পুরাতন খবর খুঁজতে নিচে ক্লিক করুন


আমাদের ফেসবুক পেইজ